Saturday , 28 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

পরীক্ষাকেন্দ্রে এসে জানালো করোনা পজিটিভ, চান্দিনায় দেখা গেল ব্যতিক্রমী চিত্র

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 28, 2025 7:34 am

মোঃ নাসরুল্লাহ সাকিব, ঢাকা প্রতিনিধিঃ

গতকাল (২৭ জুন) এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই কুমিল্লার চান্দিনা উপজেলায় ঘটে গেল এক ব্যতিক্রমী ঘটনা। পরীক্ষা শুরুর আগে কেন্দ্রের এক পরীক্ষার্থী জানায়, সে করোনাভাইরাসে সংক্রমিত। পরীক্ষাকেন্দ্র কর্তৃপক্ষ তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে পরীক্ষার্থীর জন্য তৈরি করে আলাদা কক্ষ ও নিয়োগ দেয় আলাদা এক পরিদর্শক।

ঘটনাটি ঘটে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ কেন্দ্রে, বৃহস্পতিবার সকালে। বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিতে আসা মানবিক বিভাগের এক ছাত্রী তার করোনা পজিটিভ রিপোর্ট দেখিয়ে পরীক্ষা দিতে চায়। পরীক্ষাকেন্দ্রের দায়িত্বশীলরা শিক্ষার্থীর স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় তাকে অন্যদের থেকে আলাদা করে, বিশেষ ব্যবস্থাপনায় পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করেন।

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “স্বাস্থ্যবিধি রক্ষায় আমরা আগে থেকেই সচেতন ছিলাম। তবে এই ঘটনার পর আরও কড়াকড়ি আরোপ করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথম দিনের প্রতিটি কেন্দ্রে মাস্ক বিতরণ করা হয়েছে। আগামী পরীক্ষাগুলোতে মাস্ক পরা বাধ্যতামূলক থাকবে এবং এই নির্দেশনা প্রতিটি কক্ষে জানিয়ে দেওয়া হয়েছে।”

স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি মানবিকতার এই দৃষ্টান্ত স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। এমন উদ্যোগে একজন শিক্ষার্থী তার স্বপ্নপূরণের পথে একধাপ এগিয়ে যেতে পারলো, স্বাস্থ্যসুরক্ষাও বজায় রেখে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

শিল্পকলায় রবীন্দ্রজয়ন্তী উদযাপনে সাংস্কৃতিক অনুষ্ঠান আগামীকাল শুরু

শিবচরে বিদ্যুৎ স্পৃষ্টে শিশুর মৃত্যু

নাসিরনগরে এডঃ কামরুজ্জামান মামুনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

পিরোজপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বান্দরবান জেলা পুলিশের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে চবিসাস এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ছাত্রদল নেতা মঞ্জু মালের অঙ্গীকার-হাফিজ ইব্রাহিম এমপি’র বিজয়ে সর্বোচ্চ প্রচেষ্টা করবেন

নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণ শ্রমিককে মারধর করে ছিনতাই

খাগড়াছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে গনসমাবেশ ও অবস্থান কর্মসূচি