Monday , 21 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ধামরাইয়ে চীনা কর্মকর্তাকে বেঁধে ব্যাটারি কারখানায় ৭০ লাখ টাকা লুট

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 21, 2026 12:12 pm

ঢাকার ধামরাইয়ে চীনা মালিকানাধীন একটি ব্যাটারি কারখানায় ইনচার্জ ও ক্যাশিয়ার লি পেংগুইকে (চীনা নাগরিক) রশি দিয়ে বেঁধে লকার থেকে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, শনিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকায় অবস্থিত ‘জিয়াংশু স্টোরেজ ব্যাটারি বিডি কোং লিমিটেড’ কারখানায় এ ঘটনা ঘটে।

কারখানার কর্মকর্তাদের দাবি, ঘটনার রাতে ইনচার্জ লি পেংগুই কারখানার দোতলায় তার শয়নকক্ষে ঘুমাতে যান। রাত সোয়া ১২টার দিকে অন্তত তিনজনের একটি মুখোশধারী দল কারখানার পেছনের টয়লেটের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা ওই চীনা কর্মকর্তার গলায় ছুরি ধরে হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলে এবং তার কাছ থেকে চাবি নিয়ে লকারে থাকা নগদ ৭০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, কারখানা কর্তৃপক্ষের দেওয়া তথ্য যাচাই করে দেখা হচ্ছে। তবে অপরাধীরা যে অংশ দিয়ে কারখানায় প্রবেশ করেছে, সেখানে কোনো নিরাপত্তা ব্যবস্থা বা সিসিটিভি ক্যামেরা ছিল না। ফলে ঘটনার কোনো ভিডিও ফুটেজ না পাওয়ায় তদন্তে কিছুটা সমস্যা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে একই কারখানায় ৮ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছিল। ওই ঘটনার সঙ্গে এবারের লুটের কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি কারখানার কোনো কর্মকর্তা বা কর্মচারীর সঙ্গে লুটকারীদের যোগসাজশ রয়েছে কি না, তা নিয়েও তদন্ত চলছে।

এ ঘটনায় ধামরাই থানায় মামলা করা হয়েছে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগী চীনা নাগরিকের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে অপরাধীদের শনাক্ত ও লুণ্ঠিত টাকা উদ্ধারে পুলিশের অভিযান চলছে। সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করছি, খুব দ্রুতই আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।’

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

পাকিস্তানে রপ্তানি হবে বাংলাদেশের আনারস

পাকিস্তান সেই একই বৃত্তে, এবার অলআউট ১৩৩ রানে

পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার পরিকল্পনা নেই ইরানের

নবীনগরে অডিও প্রকাশ নিয়ে তোলপাড়, সংবাদ সম্মেলনে মহিন

সাবেক সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকের তলব

কিশোরগঞ্জের ভৈরবে নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

পটুয়াখালী-২ (বাউফল) আসনে প্রথম মনোনয়ন ফরম কিনলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ

জাবির আইন বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইউরো জয়ী তারকা ইমোবিলের অবসরের ঘোষণা

ডিম ছাড়াই প্রোটিনের চাহিদা পূরণ করবে যেসব খাবার