Sunday , 20 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

‘এ দেশটা ধ্বংস হয়ে যাক’—অপ্রতিমকে হারিয়ে মায়ের ক্ষোভ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 20, 2026 7:41 am

কুমিল্লায় নিহত ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন তার মা নাহিদা বেগম। একমাত্র সন্তানকে হারিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক। এ দেশের দরকার নাই।’

অপ্রতিমের বাড়িতে এখন চলছে শোকের মাতম। ঘরের দেয়ালে দেয়ালে ছড়িয়ে আছে তার হাসিমুখের স্মৃতি। একমাত্র সন্তানকে হারিয়ে মা কান্নায় ভেঙে পড়েছেন, নির্বাক হয়ে আছেন বাবা। স্বজনদের চোখেও দেখা গেছে অশ্রু।

শুক্রবার বিকেলে হাসিমুখে বাড়ি থেকে বের হয়েছিল অপ্রতিম। সন্ধ্যা পেরিয়ে রাত হলেও সে আর ফিরে আসেনি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। শনিবার সকালে লালমাই পাহাড়ের পাদদেশের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের দাবি, অপ্রতিমের সঙ্গে থাকা মায়ের দেওয়া আইফোনটি পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

সন্তান নিখোঁজ হওয়ার পর তাকে ফিরে পাওয়ার আকুতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছিলেন মা নাহিদা বেগম। তবে শেষ পর্যন্ত জীবিত সন্তানকে ফিরে পাননি তিনি।

রোববার সকালে দ্বিতীয় দফা জানাজা শেষে কোটবাড়ী বাগমারা কবরস্থানে অপ্রতিমের দাফন সম্পন্ন হয়। এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

অপ্রতিম হত্যার ঘটনায় তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বাদী হয়ে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেছেন। পরে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন কয়েকজনকে আটক করেছে পুলিশ।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জুলাই সনদ ও সংবিধান দুটোকেই সম্মান করা উচিত : আন্দালিব পার্থ

নির্ধারিত সময়ে নির্বাচন না হলে গণতন্ত্র বিলীন হবে: আনিসুর রহমান তালুকদার খোকন

ঘাতকের দেখানো ঝোপ থেকে অটোরিকশা চালকের কঙ্কাল উদ্ধার

কুড়িগ্রামে বেলগাছা যুব সংগঠনের আয়োজনে কিশোর কিশোরী সুরক্ষা মেলা-২০২৫ অনুষ্ঠিত

বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ২০ হাজার টাকা জরিমানা

বৈরী আবহাওয়ার মধ্যেও পর্যটকে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত

ফিফার বিরুদ্ধে বিশ্ব জুড়ে তীব্র ক্ষোভ

জাবিতে হল কক্ষে মাদক সেবনরত অবস্থায় আটক ৩

বিনিয়োগকারীদের নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

গাইবান্ধায় নদ-নদীতে পানি বাড়ছে, ভাঙন অব্যাহত