Sunday , 20 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

মাদক কেনার টাকা জোগাড়ে শিশুকন্যাকে বিক্রির অভিযোগ, ৯৯৯-এ ফোনে উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 20, 2026 7:29 am

মাদক কেনার টাকা জোগাড় করতে ২০ মাস বয়সী নিজের কন্যাসন্তানকে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে শিশুটির মায়ের ফোন পেয়ে অভিযান চালিয়ে চট্টগ্রাম নগরের সদরঘাট থানা পুলিশ শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শিশুটির মা সীমা (২৬) ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের জরুরি সহায়তা চান। পরে সদরঘাট থানা পুলিশের রাত্রিকালীন মোবাইল টহল দল (স্পেশাল-২৪) শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সীমার স্বামী লোকমান হোসেন সাগর (২৭) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকা জোগাড় করতে না পেরে তিনি ২০ মাস বয়সী মেয়ে ফাতেমা আক্তারকে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে কাউকে না জানিয়ে বাসা থেকে নিয়ে বের হন বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।

খবর পেয়ে পুলিশ নগরের বিভিন্ন সম্ভাব্য স্থানে প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালায়। পরে পশ্চিম মাদারবাড়ির যুগী চাঁদ মসজিদ লেইন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। রাতেই শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানান, শিশুটিকে নিয়ে যাওয়ার খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান শুরু করে এবং মাদারবাড়ি এলাকা থেকে তাকে নিরাপদে উদ্ধার করে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, অভিযুক্ত বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

আলোচনার জন্য ইরানি প্রতিনিধিদল বৃহস্পতিবার ইসলামাবাদ পৌঁছবে

কিশোরকে নৃশংসভাবে ছুরিকাঘাতে কলিজা বিচ্ছিন্ন, হাসপাতালে মৃত্যু

নতুন অর্থবছরে বিদ্যালয় মেরামতের তালিকা চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

বিশ্বের সবচেয়ে ক্ষুধার্ত জনগোষ্ঠীর দুই-তৃতীয়াংশ মাত্র ১০টি দেশে : জাতিসংঘ প্রতিবেদন

গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক ৮

চবি ক্যাম্পাসে দর্শনার্থীদের ছিনতাই ও নারী হেনস্তার অভিযোগে দুই রিকশাচালক আটক

পাকিস্তান সেই একই বৃত্তে, এবার অলআউট ১৩৩ রানে

পটুয়াখালীতে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

জনবল সংকটে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভোগান্তিতে রোগীরা

শেখ হাসিনা হয়তো অসুস্থ, তাই প্রকাশ্যে আসছেন না: আসিফ নজরুল