Saturday , 19 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 19, 2026 1:47 pm

রাজধানীর বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নদীর পৃথক দুটি স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নৌ-পুলিশ জানায়, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে বুড়িগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বরিশুর নৌ-পুলিশের এএসআই বাবুল মিয়া জানান, শনিবার বেলা ১২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে বুড়িগঙ্গা নদীর বেপারিঘাট বরাবর মাঝ নদী থেকে বিবস্ত্র অবস্থায় অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, এটি দুই থেকে তিন দিন আগের মরদেহ হতে পারে।

অন্যদিকে হাসনাবাদ নৌ-পুলিশ সূত্র জানায়, দোলেশ্বর খেয়া ঘাট দিয়ে নৌকায় নদী পার হওয়ার সময় স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ওই ব্যক্তির বয়স আনুমানিক ২৮ বছর। তার পরনে ছিল জিন্সের প্যান্ট ও ফুলহাতা শার্ট। তার শরীরেও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি তাদের মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

জাবিতে কুরআন নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সুরা আন-নাস এর তাফসীর ও সমাবেশ

ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুলের বিরুদ্ধে তদন্ত ও গ্রেপ্তারের দাবিতে নোটিশ

দাম্পত্যে সন্দেহ নয়, আস্থাই হোক সম্পর্কের ভিত্তি

হরমুজ প্রণালিতে ট্যাংকারে ইরানের হামলায় ভারতীয় নাবিক নিহত

ত্রিশালে দুই মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ

ডিমলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ৭৩ তম বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা