Friday , 20 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

হত্যা মামলায় আটক বেরোবি শিক্ষক, প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 20, 2025 1:02 pm

 

মোঃ পারভেজ সেখ, বেরোবি প্রতিনিধিঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের বিচার বিভাগীয় তদন্তের দাবিতে সোচ্চার থাকা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মো: মাহমুদুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের অধীন হাজিরহাট থানায় রুজু করা হত্যা মামলায় নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

এ ঘটনা জানাজানি হলে সোস্যাল মিডিয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুরো রংপুর নগরী জুড়ে তীব্র সমালোচনার ঝড় উঠে। এ গ্রেফতারের প্রতিবাদে আজ শুক্রবার (২০ জুন) সকাল ১১ টায় তার সহকর্মী ও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন“ আমাদের মাহামুদুল স্যারকে অন্যায় ও হয়রানিমূলকভাবে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় তার কোনো সম্পৃক্ততা না থাকা সত্বেও তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেফতার করা হয়েছে। আমরা এ গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে স্যারের মুক্তির দাবি করছি”।

আয়োজিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মো নজরল ইসলাম বলেন,“একটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলায় মাহামুদুল হককে গ্রেফতার করা হয়েছে। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যিনি জুলাই আন্দোলনে শিক্ষাথীদের পক্ষে সরব ছিলেন তাকে তদন্ত ছাড়াই আগাম বার্তা না দিয়ে গ্রেফতার করে সরাসরি কারাগারে প্রেরণ করা জুলাই বিপ্লবের সাথে অন্যায়। পুলিশ প্রশাসন যদি জুলাই আন্দোলনকে ধারণ না করে উদ্দেশ্য প্রণোদিতভাবে এভাবে গ্রেফতার করে তাহলে জুলাই আন্দোলনের আকাঙ্খা কখনোই পূরণ হবে না। আমরা দ্রুত আমাদের সহকর্মীর মুক্তির দাবি জানাচ্ছি।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২ আগস্ট তৎকালীন পুলিশ, প্রশাসন, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নগরীর ১২নং ওয়ার্ডের রাধাকৃষ্ণপুর এলাকার মুদি দোকানি ছমেস উদ্দিনকে তার দোকানে এসে হুমকি দেন। এ সময় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছমেস উদ্দিনকে অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত করে। এতে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে পুলিশ ও আসামিরা তাকে রেখে পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা ছমেস উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে মামলার বাদী সমেস উদ্দিনের স্ত্রী আমেনা বেগমের বাড়িতে গেলে তিনি গণমাধ্যমকে জানান, তার স্বামী সমেস উদ্দিনকে ধরতে গত ২ আগস্ট পুলিশ এলে তিনি দোকান থেকে নেমে পালানোর চেষ্টা করে একপর্যায়ে মাটিতে পড়ে জ্ঞান হারান। তাকে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। কেন হত্যা মামলা করলেন- এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, প্রশাসন তাকে ডেকে নিয়ে গিয়ে কাগজে সই করতে বলেছে, তিনি সই করেছেন। তিনি কারও নামে হত্যা মামলা করেননি বলে জানান।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দ্বিতীয় ফটোকার্ড প্রকাশ

কুড়িগ্রামে কর্মসংস্থানের লক্ষ্যে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

বাংলাদেশের ১০৭তম টেস্ট ক্রিকেটার কক্সবাজারের হাসান মুরাদ

ঈদগাঁওতে পত্রিকা বিক্রেতার বাড়ির রাস্তা দখল করে ছাঁদ নির্মাণের অভিযোগ

উলিপুরে আব্দুল খালেকের মনোনয়নের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

আগামীকাল দেশে ফিরছেন তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে এনায়েতপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

মোহনগঞ্জ পাইলট স্কুলের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কুবিতে উদ্ভাসিত বিতর্ক গ্রুমিং ২০২৫ এর ফাইনাল অনুষ্ঠিত

নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনুষ্ঠিত হয়েছে বউ-শাশুড়ি মেলা