Monday , 14 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

‘লেডি মীরজাফর’ মন্তব্য: ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে হাইকোর্টে রুমিন ফারহানার অভিযোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 14, 2026 12:13 pm

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘লেডি মীর জাফর’ উল্লেখ করে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে হাইকোর্টে নালিশ জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। একই ঘটনায় অ্যাটর্নি জেনারেল কার্যালয়েও বিভাগীয় ও উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন তিনি।

সোমবার বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বিষয়টি উপস্থাপন করেন রুমিন ফারহানা।

জানা গেছে, এদিন কার্যতালিকার ৩৬ নম্বরে থাকা একটি মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডিএজি নজরুল ইসলাম ছোটন এবং আসামিপক্ষে ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। মামলাটি শুনানির জন্য উঠলে রুমিন ফারহানা আদালতের সামনে এসে ডিএজি ছোটনের ফেসবুক পোস্টের বিষয়টি তুলে ধরেন।

রুমিন ফারহানা আদালতকে বলেন, ডিএজি ছোটন ব্যক্তিগত আক্রোশ ও ক্ষোভ থেকে তার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়েছেন। তিনি রাষ্ট্রপক্ষে তার কোনো মামলায় শুনানি করলে ক্ষোভের কারণে বিপক্ষে বক্তব্য দিতে পারেন, এতে তার মক্কেল ক্ষতিগ্রস্ত হতে পারেন। এ কারণে ওই আইন কর্মকর্তা যেন তার কোনো মামলায় শুনানি না করেন, সে আবেদন জানান তিনি।

পরে আদালত বিষয়টি বিবেচনায় নিয়ে ডিএজি নজরুল ইসলাম ছোটনের পরিবর্তে সংশ্লিষ্ট আদালতের সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাগর হোসেনকে শুনানি করতে বলেন। এরপর মামলার নথি পর্যালোচনা করে অবকাশকালীন ছুটির পর এ বিষয়ে শুনানির দিন নির্ধারণ করেন হাইকোর্ট বেঞ্চ।

এদিকে ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে লিখিত অভিযোগও দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা।

অভিযোগে তিনি উল্লেখ করেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইন কর্মকর্তা পদে থেকে ডিএজি নজরুল ইসলাম ছোটন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে গত ১১ সেপ্টেম্বর তাকে লক্ষ্য করে আপত্তিকর, মানহানিকর ও কুরুচিপূর্ণ একটি স্ট্যাটাস দিয়েছেন।

রুমিন ফারহানা অভিযোগ করেন, ওই পোস্টে তাকে ‘লেডি মীরজাফর রুমিন ফারহানা আফা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তার দাবি, একজন দায়িত্বশীল সরকারি আইন কর্মকর্তার কাছ থেকে এমন বক্তব্য একজন নারী ও জনপ্রতিনিধি হিসেবে তার জন্য অপমানজনক এবং অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ভাবমূর্তি ও পেশাদারিত্ব ক্ষুণ্ন করে।

তিনি আরও বলেন, অ্যাটর্নি জেনারেল অফিস রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে, কোনো রাজনৈতিক দলের নয়। তাই রাষ্ট্রপক্ষের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের এমন আচরণ গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে বিভাগীয় ও উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি

নিরাপদ আশ্রয় পেল, স্টেশনে জন্ম নেয়া একটি অবুজ প্রাণ

পাঁচবিবি ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

সার না পেয়ে কুড়িগ্রামে কৃষকদের সড়ক অবরোধ

দাঁড়িপাল্লার পক্ষে জনসভা- বাউফলে আসছেন জামায়াতের আমির

জাককানইবি শিক্ষিকার বিরুদ্ধে চুরির অভিযোগ, তদন্ত দাবিতে বিভাগে তালা

কুবিতে ইএলডিসি’র উদ্যোগে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার

বিরামপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও দোয়া অনুষ্ঠিত

বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে গোল্ডেন বুটের লড়াই

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আজ লেনদেন ১০৭৩ কোটি টাকা