Thursday , 10 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

মহাখালীতে ব্রিটিশ টোব্যাকোর পরিত্যক্ত ভবনে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 10, 2026 7:57 am

রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির একটি পরিত্যক্ত সাত তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। রাজধানীর মহাখালী রেলগেট এলাকার এস কে টাওয়ার (এস কে শপিং মল)-এর পেছনে থাকা ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির পুরোনো ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, খবর পাওয়ার পরপরই তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি অগ্নিনির্বাপক ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর ধানমন্ডিতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার ১০ মিনিটের মধ্যে সকাল ১০টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম দল ঘটনাস্থলে পৌঁছে যায়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ধানমন্ডি-২৭ নম্বরে একটি ৬ তলা ভবনের তৃতীয় তলায় থাকা অ্যাপেক্স শোরুমে আগুন লাগে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পবিপ্রবি জিয়া পরিষদের মিলাদ ও দোয়া মাহফিল

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ সাংবাদিক পরিবারকে সম্মাননা ও উপহার প্রদান করবে তথ্য মন্ত্রণালয়

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত

নিয়োগে অনিয়মের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুদকের অভিযান

আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময় সভা

বিশ্বের সবচেয়ে ক্ষুধার্ত জনগোষ্ঠীর দুই-তৃতীয়াংশ মাত্র ১০টি দেশে : জাতিসংঘ প্রতিবেদন

জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র মাধ্যমে জনগণের মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেন – বিএনপি নেতা কামরুল হুদা

রাঙামাটির সাজেক ভ্যালিতে পর্যটকদের উচ্ছ্বাস

দক্ষিণ আফ্রিকায় ভালো করবে বাংলাদেশ, আশাবাদী এবি ডি ভিলিয়ার্স

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভে গার্মেন্টস শ্রমিকরা