Wednesday , 9 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ ধরা পড়লেন এপিবিএন সদস্য

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 9, 2026 1:09 pm

কক্সবাজারের রামুতে ৫৪ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ আলী মুন্না শিকদার (২৭) নামে এক এপিবিএন সদস্যকে আটক করেছে বিজিবি। এ সময় তার কাছ থেকে ৫০ হাজার ৯৯০ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে রামুর মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় আরাকান সড়কে সন্দেহজনকভাবে একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালায় বিজিবি। পরে মোটরসাইকেলের চালক মোহাম্মদ আলী মুন্না শিকদারকে আটক করা হয়।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মুন্নার দেওয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলটিতে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেলের গোপন একটি বাক্স থেকে বিশেষভাবে প্যাকেটজাত অবস্থায় ৫৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মরিচ্যা যৌথ চেকপোস্টে দায়িত্বে থাকা ৩০ বিজিবির নায়েক সুবেদার মোহাম্মদ আরিফুর রহমান বাদী হয়ে রামু থানায় মামলা করেন। মামলার এজাহারে ইয়াবাসহ ওই ব্যক্তিকে আটকের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ‘আটক ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরে তাকে রামু থানায় সোপর্দ করার পর নিশ্চিত হওয়া যায় তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য।’

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক বলেন, ‘বিজিবির দেওয়া এজাহারের ভিত্তিতে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। আটক ব্যক্তি যে বাহিনীর সদস্যই হোন না কেন, অপরাধ করলে কেউই আইনের আওতার বাইরে থাকবেন না।’

এদিকে ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউসার সিদ্দিকী জানান, ইয়াবাসহ আটক মোহাম্মদ আলী মুন্না ১৬ এপিবিএনের সদস্য। ছুটিতে থাকা অবস্থায় তিনি এ ধরনের অপরাধে জড়িয়েছেন। তিনি ২১ দিনের ছুটিতে ছিলেন।

তিনি আরও জানান, এরই মধ্যে মুন্নাকে ১৬ এপিবিএন থেকে ঢাকায় বদলি করা হয়েছে। তবে নতুন কর্মস্থলে এখনো যোগদান করেননি তিনি।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুবি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

রুকন সম্মেলনে যোগ দিতে ১২ সেপ্টেম্বর বগুড়ায় যাচ্ছেন জামায়াত আমির

জাকসু নির্বাচনে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে স্বতন্ত্রপ্রার্থী এস আই শিমুলের ইশতেহার ঘোষণা

কুড়িগ্রামে দুধকুমার নদের ভাঙন রোধের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

‎চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক জনের যাবজ্জীবন

কারবালার স্মরণে নবুগ্রাম ইমামবাড়ীতে আশুরা উদযাপন ১০ মহররম ১৪৪৭ হিজরি

মান্দায় বিএনপি মনোনীত প্রার্থীর বিশাল নির্বাচনী জনসভা

চুনারুঘাটে দু’পক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত

কেন্দুয়ায় গণসংযোগ ও জিয়ারত করেন: রোটারিয়ান এম নাজমুল হাসান

চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু