Wednesday , 9 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে চলতি মাসের শেষ থেকে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 9, 2026 6:19 am

দেশে ডেঙ্গুর সংক্রমণ আবারও বাড়ছে। চলতি মাসের শেষ সপ্তাহে বা অক্টোবরের শুরুতে ডেঙ্গুর প্রকোপ আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

বুধবার বেলা ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘আত্মহত্যা প্রতিরোধ দিবস’-এর আলোচনা সভায় তিনি এ আশঙ্কার কথা জানান।

ড. এম এ মুহিত বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার তিন মাসের একটি ক্যাম্পেইন চালু করতে যাচ্ছে। আক্রান্তের সংখ্যা ও মৃত্যুহার কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ৩০০ চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি রোগীর সংখ্যা বাড়ার সম্ভাবনা বিবেচনায় বেড, স্যালাইন ও টেস্ট কিট মজুদ রাখা হয়েছে।

আত্মহত্যা প্রতিরোধ প্রসঙ্গে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, মানসিক স্বাস্থ্যের প্রতি যথেষ্ট গুরুত্ব না দেওয়ার কারণে আত্মহত্যার হার বাড়ছে। বিশেষ করে কিশোর-কিশোরীদের আত্মহত্যার ঘটনা অনেক সময় গোপন করার চেষ্টা করা হয়। আত্মহত্যার হার কমাতে সরকার মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

মনোনয়ন দৌড়ে নতুন বার্তা শিবচরে নাভীলার শক্তিশালী শোডাউন

ইন্দোনেশিয়া ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের এশিয়া কাপ

বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

পাঁচবিবি উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদুল আযহার দ্বিতীয় দিনে কোরবানির মাংস বিতরণ

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী ববি

বিরামপুরে টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ধানক্ষেত, কৃষকের দুশ্চিন্তা

সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

তিন মাস পর খুলল সুন্দরবন, প্রবেশের অনুমতি পেলেন জেলে-মৌয়াল ও পর্যটকেরা

পিত্তথলিতে পাথর: লক্ষণ, ঝুঁকি, চিকিৎসা ও প্রতিরোধে যা জানা জরুরি