Tuesday , 8 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

শাপলা চত্বর মামলা: হাসানুল হক ইনুসহ ১১ আসামি ট্রাইব্যুনালে হাজির

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 8, 2026 7:03 am

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কড়া নিরাপত্তার মধ্যে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।

বৃহস্পতিবার সকালে প্রিজনভ্যানে করে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়। এদিন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলাটির শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ট্রাইব্যুনালে হাজির করা অন্য আসামিরা হলেন—তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু ও সাংবাদিক ফারজানা রুপা।

মামলার পলাতক আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, তৎকালীন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তৎকালীন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীসহ আরও অনেকে।

এ ছাড়া পলাতক আসামিদের তালিকায় রয়েছেন সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, সাবেক আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, তৎকালীন র‍্যাব মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, তৎকালীন র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপস) লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান, সাবেক অতিরিক্ত আইজিপি শেখ মুহাম্মাদ মারুফ হাসান, সাবেক অতিরিক্ত আইজিপি (SB) মাহবুব হোসেন, সাবেক অতিরিক্ত আইজিপি (SB) মনিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের সাবেক পুলিশ কর্মকর্তা ও ব্যক্তিরা।

এর আগে, গত ১৬ আগস্ট এ মামলায় ১১ আসামিকে হাজির করার দিন ধার্য ছিল। তবে দুজনের নামে প্রোডাকশন ওয়ারেন্ট জারি না হওয়া এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ব্যক্তিদের নন এক্সিকিউটিভ রিপোর্ট (এনইআর) না আসায় সময় চায় প্রসিকিউশন। পরে শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

এর আগে গত ২৭ জুলাই ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং গ্রেপ্তার হওয়া আসামিদের হাজির করার নির্দেশ দেওয়া হয়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

রাখিবন্ধনের বিজ্ঞাপন ঘিরে বিতর্কে কৃতি শ্যানন

তিতাস নদীতে কোরবানির বর্জ্য ফেলে পরিবেশ দূষণ: মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মধ্যনগরে ১৯৬০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

গোয়াইনঘাটে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শিবচরে বিএনপি নেতা বাশার সিদ্দিকীর নেতৃত্বে গণসংযোগ ও র‍্যালি

ঝালকাঠির নলছিটিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

ভোক্তা অধিকার আইনে অপরাধীর হয় দণ্ড, অভিযোগকারী পান জরিমানার অর্থ

পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১,৮৫৫ পদে নিয়োগের ছাড়পত্রের মেয়াদ বাড়ল

গোয়াইনঘাটে ‘পুসাগ ট্যালেন্ট হান্ট -২০২৫’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইউক্রেনে ২৪ ঘণ্টায় রাশিয়ার ৬৫৯টি ড্রোন ও ৪৪টি ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভ