Wednesday , 26 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ভারতে বাংলাভাষী মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের ওপর নির্যাতন নিয়ে জাতিসংঘের কড়া বার্তা

ভারতে আদিবাসী, দলিত, অন্যান্য বঞ্চিত জাতিগোষ্ঠী এবং বাংলাভাষী মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের জাতিগত বৈষম্য বিলোপবিষয়ক কমিটি (সিইআরডি)। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে ওঠা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।

মঙ্গলবার (২৫ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সিইআরডি বলেছে, ভারতে বাংলাভাষী মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ (হেট ক্রাইম) প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

তদন্ত শেষে দেওয়া এক বিবৃতিতে কমিটি জানায়, বিভিন্ন জাতিগত, ধর্মীয় ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তারা গভীরভাবে উদ্বিগ্ন। এসব ঘটনার মধ্যে তফসিলি উপজাতি, তফসিলি জাতি—বিশেষ করে দলিত সম্প্রদায়—এবং ভারতের নাগরিক নন এমন ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

সিইআরডির পর্যবেক্ষণে বলা হয়েছে, অভিযোগগুলোর মধ্যে রয়েছে জাতিগত বিদ্বেষপ্রসূত সহিংসতা, অতিরিক্ত বলপ্রয়োগ, বিচারবহির্ভূত হত্যা, যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই দীর্ঘ সময় আটক, নির্যাতন, দুর্ব্যবহার এবং যৌন সহিংসতা। কমিটি এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে।

তবে সিইআরডির সুপারিশ আইনগতভাবে বাধ্যতামূলক নয়। তা সত্ত্বেও, এসব পর্যবেক্ষণ ও সুপারিশ কোনো দেশের আন্তর্জাতিক ভাবমূর্তির ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

কমিটি আরও উল্লেখ করেছে, ভারতে সামাজিক মর্যাদা, শিক্ষা, সম্পদ ও সুযোগ-সুবিধা অর্জনের ক্ষেত্রে বর্ণপ্রথা এখনো উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করে। এ বিষয়ে সিইআরডির সদস্য স্টামাতিয়া স্তাভরিনাকি বলেন, দলিতদের বিরুদ্ধে বৈষম্য বাস্তবে কতটা কমেছে, তা প্রমাণে নির্ভরযোগ্য তথ্য ও সূচক থাকা জরুরি।

১৮ জন স্বাধীন মানবাধিকার বিশেষজ্ঞ নিয়ে গঠিত সিইআরডি বিশ্বের ১৮২টি সদস্যদেশে জাতিগত বৈষম্যবিরোধী সনদের বাস্তবায়ন পর্যবেক্ষণ করে। ১৯৬৯ সালে কার্যকর হওয়া এই সনদ অনুযায়ী সদস্যদেশগুলোকে জাতিগত বৈষম্য দূর করা এবং আইনের দৃষ্টিতে সবার সমান অধিকার নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে।

চলতি মাসের শুরুতে ২০০৭ সালের পর প্রথমবারের মতো সিইআরডির সামনে ভারতের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করা হয়। ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। পর্যালোচনায় ভারতীয় প্রতিনিধি দল দেশটির সংবিধান, আইনি কাঠামো, বহুত্ববাদ ও বৈচিত্র্যের কথা তুলে ধরে এবং সবার জন্য সমতা, মর্যাদা ও সমান সুযোগ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানায়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

গ্যাসের উৎপাদন বাড়াতে তিনটি নতুন কূপ খনন করবে বাপেক্স

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

থালাপতি বিজয়ের প্রশংসায় যশ

খাদ্যগুদামে অনিয়মে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: খাদ্যমন্ত্রী

সাতক্ষীরা সীমান্তে মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ জব্দ

দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে রাতের তাপমাত্রা

চাঁদপুরে গৃহবধূ হত্যা মামলায় সুজন খানের যাবজ্জীবন কারাদণ্ড

রাজধানীর বংশালে হেলমেট গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

বরিশালে তালাবদ্ধ ফ্লাট থেকে আইনজীবী সহকারীর লাশ উদ্ধার, পলাতক স্ত্রী