Monday , 16 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

রংপুরে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান: ৭.৫ লাখ টাকা জরিমানা, কারাদণ্ডও

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 16, 2025 12:24 pm

আনোয়ারুল ইসলাম রনি, রংপুর:
রংপুর নগরীর ধাপ এলাকায় অবস্থিত একাধিক বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সোমবার (১৬ জুন) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যৌথভাবে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন, সেনাবাহিনী ও স্বাস্থ্য বিভাগ। জনস্বার্থে পরিচালিত এ অভিযানে নানা অনিয়মের প্রমাণ মেলায় মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম। তাঁর সঙ্গে ছিলেন রংপুরের সিভিল সার্জন ডা. শাহী সুলতানা, সেনাবাহিনীর ৩০ বেঙ্গল ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ, মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
অভিযানে তিনটি বেসরকারি ক্লিনিককে মোট ৬ লাখ টাকা এবং হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের এক মাস করে কারাদণ্ডের নির্দেশও দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম জানান, “ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর লাইসেন্স নবায়ন না করা, অনুমোদনহীন যন্ত্রপাতি ব্যবহার, অবৈধভাবে চিকিৎসাসেবা দেওয়া এবং প্রয়োজনীয় জনবল না রাখার মতো গুরুতর অনিয়ম ধরা পড়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

মুন্সিগঞ্জে আবাসিক ভবন থেকে গুলি-অস্ত্র ও ককটেল তৈরির সরঞ্জামসহ আটক

শিশুর শারীরিক ও মানসিক বিকাশে মায়ের দুধের বিকল্প নেই : স্বাস্থ্যমন্ত্রী

বিএনপিসহ দলের তিন অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী

কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা ও হিরোইন সহ এক মাদক কারবারি আটক

জাপানে ট্যাংকে বিস্ফোরণে ৩ সৈন্য নিহত

মাভাবিপ্রবিতে শুরু হয়েছে ৭দিন ব্যাপী ভাসানী মেলা

মহিপুরে নিরাপদ পানি ক্যাম্পেইন, সুস্থ জীবনযাপনে সচেতনতার বার্তা ।।

জাবি সিনেট থেকে আওয়ামী প্রভাব দূর করতে উপাচার্যের কাছে স্মারকলিপি

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় স্লিপার বাসের সুপারভাইজার নিহত, আহত ৫

সীমান্তে হত্যা বন্ধসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র সংবাদ সম্মেলন