Tuesday , 18 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

‘আমার এখনও বিয়ে হয়নি’, গুঞ্জন নিয়ে মুখ খুললেন পূজা চেরি

বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশিত ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ সংবাদের প্রতিবাদ জানিয়েছেন চিত্রনায়িকা পূজা চেরি। তিনি স্পষ্ট করে বলেছেন, তার এখনও বিয়ে হয়নি এবং বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে তিনি নিজেই বিষয়টি সবার সঙ্গে ভাগ করে নেবেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাতে নিজের ফেসবুক পোস্টে পূজা চেরি বলেন, গত কয়েকদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে তার বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হচ্ছে। কখনো বিভিন্ন পেশার মানুষের সঙ্গে তার নাম জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে খবর প্রকাশ করা হচ্ছে, যা তাকে বিব্রত ও মর্মাহত করেছে।

পূজা জানান, এর আগেও একটি সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে বলেছিলেন যে তিনি এনগেজড এবং পারিবারিকভাবে তার বিয়ে ঠিক করা হয়েছে। তবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার আগে এ বিষয়ে আর কিছু জানানোর সুযোগ নেই। তিনি বলেন, “আমার এখনও বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।”

বর্তমানে তিনি নিজের জন্য কিছুটা সময় নিচ্ছেন এবং নতুন কাজের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন বলেও জানান। এ কারণেই সাম্প্রতিক সময়ে তাকে ক্যামেরার সামনে তুলনামূলক কম দেখা যাচ্ছে। একই সঙ্গে তথ্য যাচাই না করে তার ব্যক্তিগত জীবন নিয়ে অসত্য সংবাদ প্রকাশের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন এই অভিনেত্রী।

নিজের ব্যক্তিগত স্বাধীনতা ও সুনাম রক্ষার অধিকার রয়েছে উল্লেখ করে পূজা চেরি বলেন, অনুমতি ছাড়া কারও ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ এবং মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচার আইনত দণ্ডনীয় অপরাধ। এ প্রসঙ্গে তিনি বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদ এবং সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ ধারার উল্লেখ করেন।

পূজা চেরি বলেন, তিনি সবসময় দর্শকদের ভালোবাসা ও গণমাধ্যমের সহযোগিতাকে সম্মান করেন। তবে তার নীরবতাকে যদি ভিত্তিহীন সংবাদ প্রকাশের সুযোগ হিসেবে ব্যবহার করা হয়, তাহলে নিজের আইনি অধিকার রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হবেন। পাশাপাশি তিনি গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের আহ্বান জানিয়ে অসত্য সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার অনুরোধ করেন।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

জুলাইযোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছে : গণপূর্তমন্ত্রী

মাদারীপুরে শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৭ জনকে পুশ ইন

দুমকিতে ধানের শীষের উঠান বৈঠকে ভোট চাইলেন সুরাইয়া চৌধুরী

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বাহাদুর গ্রেপ্তার

বিসমিল্লাহ পাঠের ৭ ফজিলত, যা প্রতিটি মুসলমানের জানা উচিত

কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র সর্বোচ্চ সতর্কতা

ইটভাঙা শ্রমে বদলে গেছে নারীর জীবন

জাবিতে ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান