মফিজুর রহমান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ
মানিকগঞ্জের হরিরামপুরে পর্যটকের ওপর হামলা করে মোবাইল ফোন ও টাকা লুটের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ( ১১ আগস্ট) দুপুর ২টা ১৫ ঘটিকায় উপজেলার বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক পদ্মা নদীর ঘাটে স্থানীয় পর্যটক নাঈম মোল্লা ঘুরতে যান। এসময় ৬-৭ জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা চালিয়ে মোবাইল ফোন ও টাকা নিয়ে যায়।
উক্ত ঘটনার পর নাঈম মোল্লা থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানালে, থানার পুলিশ তৎক্ষণাৎ অভিযান চালিয়ে চারজনকে আটক করেন।
আটককৃতরা হলেন, আনুমানিক গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রিফাত ওরফে লাল (২২), একই গ্রামের সাইফুল মিয়ার ছেলে মো. সাগর (২১), দড়িকান্দি গ্রামের শরীফ শিকদারের ছেলে অভি শিকদার (২৩) এবং দিয়াপাড় গ্রামের সাইম হোসেন ( ২৪)।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা নম্বর ০৯(০৮)২৬, আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ ( দ্রুত বিচার) আইনের ৪(১) ধারায় মামলা করা হয়েছে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মা আফজাল হোসাইন জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।



















