Tuesday , 11 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

শিক্ষকদের অবসর ভাতার ৭ হাজার কোটি টাকা আত্মসাত করেছে বিগত সরকার : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষকদের অবসর ভাতার ৭ হাজার কোটি টাকা আত্মসাত করেছে আওয়ামী লীগ সরকার।

তিনি বলেন, বিগত সরকার ১৫ আগস্ট পালনের নামে হাজার কোটি টাকা ব্যায় করেছে।

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের উইন্ডি টাউন হলে আয়োজিত ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন শীর্ষক সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ ও জাতির প্রয়োজন দিনরাত কাজ করছেন। তিনি শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানসহ সব সেক্টরের উন্নয়নে সমান গুরুত্ব দিয়ে কাজ করছেন।

মন্ত্রী দেশের রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, শুধু সমালোচনা না করে আসুন সবাই একসঙ্গে কাজ করি। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে দেশের মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করছে।

শিক্ষামন্ত্রী বলেন,  প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের শিক্ষা ব্যাবস্থার উন্নয়নে দিনরাত কাজ করছি।

অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ বিভিন্ন মন্ত্রণালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

সূত্রঃ বাসস

সর্বশেষ - জাতীয়