Thursday , 12 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

বাগেরহাটের সদর উপজেলার ডেমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উদ্ধার

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 12, 2025 8:22 am

রায়হান শেখ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মনি মল্লিককে খুলনার টিবি বাউন্ডারিন সড়ক এলাকা থেকে উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনাটি ঘটেছে বুধবার (১১ জুন) রাতে। বৃহস্পতিবার (১২ জুন) সকালে তাকে পুলিশি তত্ত্বাবধানে খুলনার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মনি মল্লিককে দুর্বৃত্তরা অপহরণ করেছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওবার্তায় মনি মল্লিক দাবি করেন, ‘এটা নিছক অপহরণ নয়, আমাকে হত্যার উদ্দেশ্যেই তুলে নেওয়া হয়েছিল। চারজন ব্যক্তি আমাকে মোটরসাইকেলে তুলে কিল-ঘুষি ও লাথি মারে। আমি পা পিছলে পড়ে গিয়ে আঘাত পাই।’
এ বিষয়ে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম বলেন, ‘পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান চালাই। পরে খুলনার টিবি বাউন্ডারি সড়ক এলাকা থেকে তাকে উদ্ধার করতে সক্ষম হই। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। তার বিরুদ্ধে পূর্বে দায়ের হওয়া মামলাগুলোর বিষয়েও যাচাই-বাছাই চলছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, মো. মনি মল্লিক বাগেরহাট সদর উপজেলার পিসি ডেমা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ডেমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধার বাদিয়াখালীতে ‎বিধবা নারীসহ বিএনপি নেতা আফসার আটক

মাদারীপুর শহরে ট্রাফিক পুলিশের সার্জেন্টের বিরুদ্ধে ইজিবাইক চালককে মারধরের অভিযোগ

কুড়িগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

নাচোলে উৎসব মুখর পরিবেশে ‘নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব’-এর কার্যালয় উদ্বোধন

শেরপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী আলোচনা সভা

সদরপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

জ্বালানি সাশ্রয়ে অনলাইনে ক্লাসের কথাও ভাবা হচ্ছে: শিক্ষামন্ত্রী

দোয়ারাবাজারে নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

‘বহুমুখী বিধ্বংসী যুদ্ধজাহাজ’ উদ্বোধন করে কিমের হুঁশিয়ারি