Wednesday , 5 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে দেশ ছাড়তে বললো ব্রাজিল : বুয়েনস আইরেস

ব্রাজিলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে দেশ ছাড়তে বলেছে ব্রাজিল। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে নিয়ে বারবার অবমাননাকর মন্তব্য করার প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে সৃষ্ট কূটনৈতিক বিরোধের মধ্যে মঙ্গলবার বুয়েনেস আইরেস এ তথ্য জানিয়েছে।

আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ব্রাজিল সরকার আর্জেন্টিনায় তাদের কূটনৈতিক মিশনের মর্যাদাও কমিয়ে চার্জ দ্য অ্যাফেয়ার্স (অস্থায়ী মিশন প্রধান)পর্যায়ে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।

বুয়েনস আইরেস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মিলেই দুই দিন আগে লুলাকে নিয়ে আবারও অবমাননাকর মন্তব্য পুনর্ব্যক্ত করলে উত্তেজনা আরও বেড়ে যায়।

রোববার আর্জেন্টিনার একটি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে মিলেই বলেন, ‘তিনি একজন চোর, তিনি দুর্নীতিগ্রস্ত, চুরি ও দুর্নীতির অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, তিনি কারাগারে ছিলেন। তাই তাকে একজন দণ্ডিত ব্যক্তি বলা সত্য।’

গত মাসে ব্রাজিলে অনুষ্ঠিত এক সমাবেশেও মিলেই একই ধরনের মন্তব্য করেন। সেখানে তিনি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে লুলার ডানপন্থী প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোর প্রতি সমর্থন জানান।

ওই বক্তব্যের পর ব্রাজিল তাদের রাষ্ট্রদূতকে পরামর্শের জন্য আর্জেন্টিনা থেকে প্রত্যাহার করে নেয়। তবে পরে বুয়েনেস আইরেস এ বিরোধের গুরুত্ব কমিয়ে দেখানোর চেষ্টা করে। প্রেসিডেন্টের মুখপাত্র আদ্রিয়ান রাভিয়ের বলেন, এটি ‘আদর্শগত ও রাজনৈতিক মতপার্থক্যের’ বিষয়।

সূত্রঃ বাসস

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ঈদে কারাবন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্ট সংগঠন: হাসনাত আবদুল্লাহ

ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক আগামীকাল

বর্তমান সরকার শিক্ষার সুষ্ঠু প্রসারে অঙ্গীকারবদ্ধ: শামা ওবায়েদ

হাম সন্দেহে আরও ৬ জনের মৃত্যু

পরিবারের অসতর্কতায় ভেস্তে গেল ঈদের আনন্দ, পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

গাজীপুরে শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেপ্তার নিয়ে সেনাবাহিনীর প্রেস ব্রিফিং

খাঁ নদের তীর কেটে মাটি উত্তোলন চালককে জরিমানা

নজরুল বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল NILS