Tuesday , 10 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কেন্দুয়ায় গণসংযোগ ও জিয়ারত করেন: রোটারিয়ান এম নাজমুল হাসান

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 10, 2025 4:42 pm

আহসান হাবিব হিমেল, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণা- ৩ (কেন্দুয়া-আটপাড়া) নির্বাচনী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী, নেত্রকোণা জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও দেশের বিশিষ্ট ব্যবসায়ী ডাইনামিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এম.ডি.) রোটারিয়ান এম নাজমুল হাসান সান্দিকোনা ও দলপা ইউনিয়নের বিএনপির প্রয়াত নেতাকর্মীদের কবর জিয়ারত ও মোনাজাত পাঠ করে মহান আল্লাহর কাছে মরহুমদের আত্মার মাগফেরাত কামনা করেন।

সোমবার (৯ জুন) সারাদিন উপজেলার বিভিন্ন বিভিন্ন নেতৃবৃন্দের সাথে নিয়ে গণসংযোগ সহ অন্যান্য সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন তিনি।

রোটারিয়ান এম নাজমুল হাসান উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা গ্রামের বিএনপির এক কর্মীর মেয়ের বিয়েতে অংশগ্রহণ করেন। এসময় চিরাং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মশিউর রহমান ভূঞা লিটন, কেন্দুয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ মতিন রোমান, কেন্দুয়া উপজেলা ওলামা দলের সভাপতি হুমায়ুন কবির খান রতন, যুবদল নেতা সাইফুল ইসলাম মড়ল সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাঁর সাথে ছিলেন।

পরবর্তীতে, সান্দিকোনা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রবিনের পিতা- প্রয়াত সিরাজুল ইসলাম মেম্বার এর কবর জিয়ারত, দলপা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিন মিয়ার পিতা- বোরহান উদ্দিনের কবর জিয়ারত ও দলপা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবালের বাবার কবর জিয়ারত করেন এবং রোটারিয়ান এম নাজমুল নিজেই মোনাজাত পাঠ করেন।

গণসংযোগ শেষে জনগণের বিভিন্ন সমস্যার কথা মনযোগ সহকারে শুনেন তিনি। বিশেষ করে যার যার এলাকার লোকজন গ্রামীণ যোগাযোগের কাঁচা রাস্তাগুলো সংস্কারের দাবি জানালে রোটারিয়ান এম নাজমুল হাসান সংস্কারের আশ্বাস দেন। এসময় নেতাকর্মীরা রোটারিয়ান এম নাজমুল হাসানকে কাছে পেয়ে আবেগে আপ্লূত হয়ে পরেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কাঁঠালিয়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নওগাঁয় অনুষ্ঠিত হতে যাচ্ছে লেখক সম্মেলন

ইরাকি সশস্ত্র গোষ্ঠীর নেতার তথ্য দিলে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

পেলে-কাফু-সান্তোসদের ক্লাবে নেইমার

বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল

পরকীয়া প্রেমে ভারতীয় যুবকের রংপুরে ভ্রমণ শেষে প্রত্যাবর্তন

আজ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টার ৮৫তম জন্মদিন

বর্তমান সরকার শিক্ষার সুষ্ঠু প্রসারে অঙ্গীকারবদ্ধ: শামা ওবায়েদ

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু

ডিমলায় পাউবোর ছোটখাতা ডানতীর রক্ষা বাঁধ প্রকল্প বাস্তবায়নের জটিলতা শর্তসাপেক্ষে অবসান