Monday , 27 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

টাঙ্গাইলে মাদকাসক্তি ও তথ্য অপপ্রচার প্রতিরোধে সভা

প্রতিবেদক
বাসস
July 27, 2026 11:51 am

জেলায় মাদকাসক্তি প্রতিরোধ ও তথ্য অপপ্রচাররোধে করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শরীফা হক।

জেলা প্রশাসক বলেন, মাদকের ভয়াল ছোবল থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে। এ লক্ষ্যে সচেতনতা সৃষ্টি, উদ্বুদ্ধকরণ কর্মসূচি জোরদার এবং আইনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, গুজব ও অপপ্রচার প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি নাগরিককে সচেতন ভূমিকা পালন করতে হবে। তাহলেই একটি নিরাপদ, তথ্যনির্ভর ও দায়িত্বশীল ডিজিটাল পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। বর্তমান সময়ে একটি মিথ্যা বা বিকৃত তথ্য মুহূর্তের মধ্যেই হাজারো মানুষের কাছে পৌঁছে যায়, যা সামাজিক সম্প্রীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাষ্ট্রের ভাবমূর্তির জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই তথ্য গ্রহণ ও প্রচারের ক্ষেত্রে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল আচরণ করতে হবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার মো. আদিবুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুল, জেলা আইসিটি অফিসার হারুন অর রশিদ, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মহব্বত হোসেন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মিয়া, ডেপুটি সিভিল সার্জন ডা. মুহম্মদ আজিজুল হক এবং গণমাধ্যম কর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মসজিদের ইমাম ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ শিক্ষার্থীরা।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

কিশোর গ্যাং লিডার ও জুয়াড়ি মিলন গ্রেপ্তার

টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী

পটুয়াখালীর দুমকিতে মোটরসাইকেল-অটোবাইক সংঘর্ষে চালক নিহত, আহত ১

মাভাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ে হাদী, আবরার ও ফেলানী হল নামকরণ

ত্রাণ সহায়তার প্রলোভনে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার সময় জনতার হাতে আটক ২

শাহজালাল বিমানবন্দরে ৯.৩৩ কেজি স্বর্ণ জব্দ করল কাস্টমস

ইসরাইলকে স্বীকৃতি দিলে সৌদির সঙ্গে পরমাণু চুক্তি কার্যকর হবে : ট্রাম্প

মাদারীপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর জেলা সম্মেলন অনুষ্ঠিত

ধানের শীষকে সমর্থন জানালেন ৩ শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী

চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসন গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত