Friday , 24 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

চীনে ভূমিধসে ১১ জনের প্রাণহানি, নিখোঁজ ৫০

প্রতিবেদক
বাসস
July 24, 2026 10:25 am

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গত শুক্রবারের ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া আরও ৫০ জনের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। তবে ধ্বংসস্তূপের নিচে জীবিত থাকার কোনো লক্ষণ পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত শুক্রবার চীনের চংছিং শহরের পেংশুই কাউন্টিতে এ ভূমিধসের ঘটনা ঘটে| ভূমিধসে পাহাড়ের পাদদেশ ও নদীর তীরবর্তী এলাকায় থাকা কয়েকটি আবাসিক ভবন ধসে পড়ে।

ঘটনাস্থলে শত শত উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে| রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিশাল আকারের পাথর ও মাটির স্তূপ ধসে একটি আবাসিক ও বাণিজ্যিক সড়ক ঢেকে গেছে।

তবে বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে পেংশুই কর্তৃপক্ষ জানিয়েছে, জীবিতদের শনাক্তকরণ ও অনুসন্ধান কার্যক্রমের একাধিক ধাপ সম্পন্ন করার পরও ধ্বংসস্তূপের মধ্যে কাউকে জীবিত থাকার কোনো লক্ষণ পাওয়া যায়নি।’

বিবৃতিতে বলা হয়, ভূমিধসের বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ, বিশাল আকারের ও প্রচুর সংখ্যক পাথর, ঘটনাস্থলের সীমিত কর্মপরিসর এবং পাহাড়ের ঢালের অস্থিতিশীলতার কারণে উদ্ধার অভিযান অত্যন্ত কঠিন হয়ে পড়েছে|

কর্তৃপক্ষ আরও জানায়, বিশেষজ্ঞ দলগুলো বৈজ্ঞানিক ও সুশৃঙ্খল পদ্ধতিতে নিখোঁজদের মরদেহ উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে এবং এই অভিযান দিন-রাত অব্যাহত রয়েছে।

এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছে বলে জানানো হয়েছে।

এর আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, এ দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি এবং ৩৪ জন নিখোঁজ ছিলেন।

এর দুই সপ্তাহেরও কম সময় আগে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে আরেকটি ভূমিধসে ৩৩ জন মাটিচাপা পড়েন| ওই ঘটনায় ২১ জনের মৃত্যু হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জাবিতে ইফসা’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

স্পেনের তিন অঞ্চলে তাপপ্রবাহ, সর্বোচ্চ সতর্কতা

অবৈধভাবে বিদ্যুতের ব্যবহার রোধে অভিযান পরিচালনা করা হচ্ছে : বিদ্যুৎ মন্ত্রী

ডিমলায় বিভিন্ন কর্মসূচিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ঝিনাইদহ জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন অ্যাডভোকেট এম এ মজিদ

অবৈধ মাটি কাটা অব্যাহত, সড়কের বেহাল দশা

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে সেতু ও রংপুর-লালমনিরহাট সড়ক

গাইবান্ধার সুন্দরগঞ্জে অটোচালক কিশোরের মরদেহ উদ্ধার

বানেশ্বরে শহীদ নাদের আলী স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান