Wednesday , 25 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

অবৈধ মাটি কাটা অব্যাহত, সড়কের বেহাল দশা

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 25, 2026 8:33 am

আবু বকর জিহাদ, চৌদ্দগ্রাম উপজেলা: পবিত্র রমজান মাসেও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার তাহের এলাকায় অবৈধভাবে মাটি কাটার কার্যক্রম থেমে নেই। উল্লেখ্য, ঘটনাটি বর্তমান সংসদ সদস্য ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এর নির্বাচিত এলাকাতেই ঘটছে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে।

অভিযোগ রয়েছে, দিনের পাশাপাশি রাতের আঁধারেও দেদারছে মাটি কেটে ট্রাকযোগে বিভিন্ন স্থানে পরিবহন করা হচ্ছে। এতে একদিকে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে, অন্যদিকে চৌদ্দগ্রাম–লাকসাম সড়কের অবস্থা দিন দিন আরও বেহাল হয়ে পড়ছে।

স্থানীয়দের মতে, সড়কে মাটি জমে থাকার কারণে বৃষ্টির সময় চলাচল অনুপযোগী হয়ে পড়ে। এতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে এবং সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিশেষ করে লাকসাম–চৌদ্দগ্রাম সড়ক দিয়ে সারা রাত মাটি বোঝাই ট্রাক চলাচল করছে। ভারী যানবাহনের অবিরাম চলাচলে সড়কের ক্ষয়ক্ষতি দ্রুত বাড়ছে। পাশাপাশি আশপাশের বসতবাড়িতে বসবাসরত মানুষজন ঘুমের ব্যাঘাতসহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এই অবৈধ মাটি কাটার কার্যক্রম চললেও সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়। ফলে এই কাজে জড়িতরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

একজন স্থানীয় বাসিন্দা বলেন,
“রমজান মাসেও তারা থামেনি। রাতভর ট্রাকের শব্দে ঘুমানো যায় না। পরিবেশ নষ্ট হচ্ছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।”

পরিবেশবিদদের মতে, এভাবে অবৈধভাবে মাটি উত্তোলন চলতে থাকলে কৃষিজমির উর্বরতা কমে যাবে, ভূমির স্বাভাবিক ভারসাম্য নষ্ট হবে এবং ভবিষ্যতে বড় ধরনের পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অবৈধ মাটি কাটা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মানববন্ধন প্রতিবাদের মুখে রেলওয়ে উচ্ছেদ অভিযান স্থগিত

দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি ও রাজশাহীতে তীব্র তাপপ্রবাহ

চৌদ্দগ্রামে স্ত্রীর ডিভোর্স লেটার পেয়ে স্বামীর আত্মহত্যা

আত্রাইয়ে চুরি হওয়া মোটরসাইকেলসহ ২ যুবক গ্রেফতার

মাভাবিপ্রবিতে হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য ঈদে বিশেষ আয়োজন

মার্কিন অবরোধ অব্যাহত থাকলে আবার হরমুজ প্রণালি বন্ধের হুমকি ইরানের

পুলিশের ভয় দেখিয়ে যুবদল নেতার গহনা নেওয়ার অভিযোগ

শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না: মির্জা ফখরুল

ঝালকাঠিতে প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

কলাপাড়ায় সর্বপ্রথম এক মসজিদের মুয়াজ্জিনের জন্য মসজিদ কমিটি পেনশন চালু করেছে