Friday , 6 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সন্দ্বীপে আলোচিত শিপন হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাহমুদ মান্না, সন্দ্বীপ চট্টগ্রাম:

সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নে আলোচিত শিপন হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে সন্দ্বীপ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ জুন) দুপুর ১টায় মগধরা ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মগধরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভাইয়ার বাড়ির মৃত জহিরুল হকের পুত্র মোঃ হাসান (২৮), বাহারের পুত্র সৈকত (২৩) এবং সোহাগ (২৫)।

সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম সফিকুল আলম চৌধুরী জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে তিন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই। শিপন হত্যা মামলায় মোট ১১ জন আসামি রয়েছে, যাদের মধ্যে এই তিনজনকে গ্রেফতার করা হলো।”

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মগধরা ইউনিয়নে শিপন হত্যাকাণ্ড স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার : শিক্ষা মন্ত্রী

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, পথচারী এক নারী নিহত

আবাম ফাউন্ডেশনের স্বাবলম্ভী প্রজেক্টের উদ্যোগে সেলাই মেশিন প্রদান

বগুড়ায় অবৈধ সিগারেট কারখানায় অভিযান, রাজস্ব স্ট্যাম্প জব্দ

জাবির ৪৫ তম ব্যাচের রাজা আকাশ, রানী মেলিসা

যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ বানারীপাড়া ব্লাড ব্যাংকের

নলছিটিতে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি উদ্বোধন

শিবগঞ্জের বুড়িগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত

আমতলা প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন ক্রিকজোন