Wednesday , 22 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা

বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি স্পেন ও আর্জেন্টিনাকে আবারও মুখোমুখি দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা ম্যাচটি কাতারের লুসাইল স্টেডিয়ামে আয়োজনের বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ওয়ার্ল্ড সকার টক।

প্রতিবেদনে বলা হয়েছে, ইএসপিএন আর্জেন্টিনার জ্যেষ্ঠ সাংবাদিক মার্টিন আরেভালোর তথ্য অনুযায়ী, ম্যাচটি আয়োজনের বিষয়ে কাতার সরকারের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। লুসাইল স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের জন্য আগে থেকেই সম্প্রচার ও বাণিজ্যিক চুক্তি থাকায় কাতার সম্ভাব্য আয়োজক হিসেবে বিবেচনায় রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে উয়েফা ও কনমেবল এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

ফিনালিসিমা হলো উয়েফা ইউরো চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়নের মধ্যকার আন্তঃমহাদেশীয় শিরোপা লড়াই। সর্বশেষ ২০২২ সালে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত আসরে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, স্পেন ও আর্জেন্টিনার এই ম্যাচটি ২০২৬ বিশ্বকাপের আগে আয়োজনের কথা ছিল। তবে দুই দলের ব্যস্ত সূচি এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে সেটি নির্ধারিত সময়ে আয়োজন করা সম্ভব হয়নি। পরে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাবেউ স্টেডিয়াম কিংবা দুই দেশের হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ আয়োজনের প্রস্তাব এলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সবশেষে কাতারের লুসাইল স্টেডিয়াম আবারও সম্ভাব্য ভেন্যু হিসেবে আলোচনায় এসেছে। যদিও উয়েফা ও কনমবল এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, তবুও ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সম্ভাব্য এই মহারণ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে রয়েছে।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড সকার টক

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রাম প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে নাসিরনগর হানাদার মুক্ত দিবস পালিত

আগামী নির্বাচনের মাধ্যমে জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়

ববিতে উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রার পদ শূন্য, স্থবিরতা প্রশাসনে

ঢাকায় ব্যবসায়ী খুনের প্রতিবাদে রাজাপুরে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

অভিমান থেকে পায়রা সেতুতে কলেজছাত্রীর ঝাঁপ : সেনাসদস্য ও জেলেদের তৎপরতায় প্রাণ রক্ষা

কুয়াকাটায় মৌসুমি বায়ুর প্রভাবে টানা বৃষ্টি, জনজীবনে স্থবিরতা

দেড় বছর পরে ময়নাতদন্তের জন্য শহীদ তাহিদুলের লাশ উত্তোলন

পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা বাড়াচ্ছে উত্তর কোরিয়া : জাতিসংঘ সংস্থা

বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন