Sunday , 19 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে মানবিক উদ্যোগ বাড়াতে হবে: ডেপুটি স্পিকার

প্রতিবেদক
বাসস
July 19, 2026 12:56 pm

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বেসরকারি ও সামাজিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

মানবসেবামূলক এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষকে এগিয়ে আসতে হবে।

শনিবার বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির ও বিশেষজ্ঞ মেডিক্যাল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, শুধু অর্থ উপার্জন করে বিদেশে বাড়ি-গাড়ি করার মানসিকতা নয়, দেশের মানুষের কল্যাণে কাজ করাই হওয়া উচিত আমাদের অঙ্গীকার। লতিফ মাস্টার ফাউন্ডেশনের কর্ণধার মো. রফিকুল ইসলাম জগলু যে মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন, তা সমাজের জন্য অনুকরণীয়। এই মহৎ উদ্যোগের জন্য আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

তিনি বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। সমাজের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে চিকিৎসাসেবা সহজলভ্য করতে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আয়োজকরা জানান, মানবতার সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার নিয়ে ভবিষ্যতেও এ ধরনের বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত এ ধরনের স্বাস্থ্যসেবা কর্মসূচি আয়োজনের আহ্বান জানান। দিনব্যাপী এ মেডিক্যাল ক্যাম্পে প্রায় দেড় হাজার মানুষ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে স্বাস্থ্য পরামর্শ ও চক্ষু পরীক্ষা সেবা গ্রহণ করেন।

সাবেক সচিব ফরিদুল ইসলাম (বাবলু)’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ জাকির হোসেন, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ.টি.এম. আকরাম হোসেন, জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম. এ. সালাম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন এবং পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম জগলু।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

এদেশের মানুষ নতুন বাংলাদেশ দেখবে ,যেখানে সন্ত্রাস দুর্নীতি থাকবে না – ডা. আবদুল্লাহ মোঃ তাহের

কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম

কুবিতে ঈদুল ফিতরের জামাতের সময়সূচি ঘোষণা

‎কমলনগরে উপজেলা বিএনপি’র সভাপতি লক্ষ্মীপুর-৪ আসনের মনোনয়ন সংগ্রহ

ঈদগাঁওয়ে যৌথ অভিযানে অস্ত্রসহ যুবক আটক

চৌদ্দগ্রামে মধ্যযোগী কায়দায় গাছের সাথে বেধে যুবককে নির্যাতন

জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে কুবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি’র প্রতিবাদে নাসিরনগরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

কিশোরগঞ্জে কমছে নদ-নদীর পানি ; প্রাণ ফিরছে হাওরে

‎চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক জনের যাবজ্জীবন