Tuesday , 14 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

পরিবেশবান্ধব সনদ পেল আরও ৪ কারখানা

প্রতিবেদক
বাসস
July 14, 2026 1:56 pm

বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতে আরও চারটি কারখানা পরিবেশবান্ধব ভবনের আন্তর্জাতিক স্বীকৃতি লিড সনদ অর্জন করেছে। এর মধ্যে দুটি কারখানা প্লাটিনাম, একটি গোল্ড এবং একটি সিলভার মানের সনদ পেয়েছে। নতুন চারটি কারখানা যুক্ত হওয়ায় দেশে লিড সনদপ্রাপ্ত পোশাক কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯০টিতে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল পরিবেশবান্ধব ও টেকসই ভবনের মানদণ্ড পূরণের ভিত্তিতে এই সনদ দেয়। জ্বালানি ও পানির দক্ষ ব্যবহার, কার্বন নিঃসরণ কমানো, বর্জ্য ব্যবস্থাপনা, ভবনের অভ্যন্তরীণ পরিবেশের মান, টেকসই পরিচালনা ব্যবস্থা এবং পরিবেশবান্ধব পরিচালনাসহ বিভিন্ন সূচকে মূল্যায়নের পর কারখানাগুলোকে সনদ দেওয়া হয়। অর্জিত নম্বরের ভিত্তিতে সার্টিফায়েড, সিলভার, গোল্ড ও প্লাটিনামÑএই চার স্তরে স্বীকৃতি দেওয়া হয়।

সবশেষ স্বীকৃতি পাওয়া কারখানাগুলোর মধ্যে চট্টগ্রামের নর্থ নাসিরাবাদ শিল্প এলাকার ক্যানভাস গার্মেন্টস প্রাইভেট লিমিটেড ৯০ পয়েন্ট এবং গাজীপুরের ম্যাট্রিক্স সোয়েটার্স লিমিটেড ৮৮ পয়েন্ট অর্জন করে প্লাটিনাম সনদ পেয়েছে।

এ ছাড়া গাজীপুরের কালিয়াকৈরের করিম টেক্সটাইলস লিমিটেড ৭৩ পয়েন্ট নিয়ে গোল্ড এবং ঢাকার ধামরাইয়ের করিম টেক্স লিমিটেড ৫৩ পয়েন্ট নিয়ে সিলভার সনদ অর্জন করেছে। চারটি কারখানাই লিড অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স রেটিং পদ্ধতির আওতায় বিদ্যমান ভবনের পরিচালনা ও রক্ষণাবেক্ষণে পরিবেশবান্ধব মানদণ্ড পূরণ করায় এ স্বীকৃতি পেয়েছে। এই রেটিংয়ে নতুন ভবনের নকশা নয়, বরং পরিচালনাধীন ভবনের বাস্তব পরিবেশগত কর্মদক্ষতা মূল্যায়ন করা হয়।

নতুন চারটি কারখানা যুক্ত হওয়ায় দেশে লিড সনদপ্রাপ্ত পোশাক কারখানার সংখ্যা বেড়ে ২৯০ হয়েছে। এর মধ্যে ১২৫টি প্লাটিনাম, ১৪৫টি গোল্ড, ১৮টি সিলভার এবং দুটি সার্টিফায়েড পর্যায়ের কারখানা রয়েছে।

পরিবেশবান্ধব শিল্পকারখানার বৈশ্বিক তালিকাতেও বাংলাদেশের অবস্থান উল্লেখযোগ্য। বর্তমানে বিশ্বের সর্বোচ্চ স্কোর পাওয়া শীর্ষ ১০০টি লিড সনদপ্রাপ্ত কারখানার মধ্যে ৫৩টিই বাংলাদেশের। পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা অর্জন এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতেও এই স্বীকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে রাজাকার ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ

ঝালকাঠিতে জরাজীর্ণ ভবনের পলেস্তারা খসে পড়ে ৭ শিক্ষার্থী আহত

জয়পুরহাট জেলা জামায়াতের উদ্যোগে পাঁচদফা দাবি আদায়ের লক্ষ্যে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

ঈদ যাত্রা নিরাপদ রাখতে নৌপথে কড়া নজরদারি নিশ্চিত করা হয়েছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

জামার্নির কেম্পটেন ইউনিভার্সিটি অফ অ্যাপ্লায়েড সায়েন্সস-এ সমাবর্তন অনুষ্ঠানে-সুমন চাকমা

আজও বেড়েছে কিশোরগঞ্জে নদ-নদীর পানি

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেওয়ার অধ্যাদেশ গ্রহণ করবে সরকারি দল : স্বরাষ্ট্রমন্ত্রী

কুড়িগ্রামে শিবিরের আয়োজনে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন

বাউফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবীতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটি ঘোষণা