Monday , 29 June 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

৪১০ রানে অলআউট জিম্বাবুয়ে

প্রতিবেদক
বাসস
June 29, 2026 2:31 pm

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৪১০ রানে অলআউট হয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। প্রথম ইনিংস থেকে ২৭০ রানের লিড পেয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ১৪০ রান করেছিল বাংলাদেশ।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টেস্টের প্রথম দিনই অলআউট হয় বাংলাদেশ। দিন শেষে ব্যাট করতে নেমে ১ উইকেটে ১৩৬ রান করেছিল স্বাগতিক জিম্বাবুয়ে। কাইয়া ৭৬ ও ব্রেন্ডন টেইলর ১৭ রানে অপরাজিত ছিলেন।

ওপেনার ইনোসেন্ট কাইয়া সেঞ্চুরি তুলে ১৪০ রানে আউট হন। এছাড়া ওয়েসলি মাধভেরে অপরাজিত ৭৭, ক্রেইগ আরভিন ৬০ ও ব্রায়ান বেনেট ৫৯ রান করেন।

বাংলাদেশ স্পিনার তাইজুল ইসলাম ১৩৮ রানে ৭ উইকেট নেন। ২ উইকেট শিকার করেন খালেদ আহমেদ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ঢাবিতে কর্মকর্তা-কর্মচারীদের কম্পিউটার প্রশিক্ষণ শুরু

কুবিতে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চললো ডাবল ডেকার বাস

ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের উন্মুক্ত কুরআন বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি উদ্ধার

অযত্ন-অবহেলায় জরাজীর্ণ নজরুল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার

জ্ঞানের আলোয় আলোকিত সমাজ: শিক্ষকরা আমাদের পথপ্রদর্শক

বিশ্ববিদ্যালয়ে আর ফেরা হলো না শিক্ষার্থী রাশেদের

পটুয়াখালী দুমকিতে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফস ক্লাইমেট অ্যাকশন প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত

ভবানীপুর যুব কল্যাণ পরিষদের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচি বাস্তবায়ন – শতাধিক মানুষের অংশগ্রহ