Sunday , 28 June 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে জয়ের লক্ষ্য বাংলাদেশের

প্রতিবেদক
বাসস
June 28, 2026 4:25 am

জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে সফরকারী বাংলাদেশ ক্রিকেট দল। এবারের জিম্বাবুয়ে সফরে একটি টেস্ট ছাড়াও তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।

হারারে স্পোর্টস ক্লাবে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে একমাত্র টেস্টটি শুরু হবে। এর মধ্য দিয়ে চার বছর পর পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফর করছে বাংলাদেশ দল।

ফুটবল বিশ্বকাপের উন্মাদনের মাঝেই একমাত্র টেস্ট খেলতে নামছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। আর্জেন্টিনা-ব্রাজিল-পর্তুগাল বা অন্যান্য দলকে সমর্থন করায় বিভক্ত হয়ে পড়েছেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা।

একমাত্র টেস্ট ম্যাচের পর হারারেতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৬, ৯ ও ১১ জুলাই।  তিনটি ম্যাচই বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে।

এরপর বুলাওয়েতে ১৫, ১৭ ও ১৯ জুলাই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে জিম্বাবুয়ে সফর শেষ করবে বাংলাদেশ। তিন ম্যাচই বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হবে।

২০২৫ সালের এপ্রিলে সর্বশেষ টেস্টে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-জিম্বাবুয়ে। বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হয়।

সিলেটে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ৩ উইকেটে হারায় জিম্বাবুয়ে। পরের ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা। ইনিংস ও ১০৬ রানের বড় জয়ে সিরিজ ১-১ সমতায় শেষ করে বাংলাদেশ। ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত খেলা সর্বশেষ ছয় টেস্টের মধ্যে বাংলাদেশের বিপক্ষে সেটিই ছিল জিম্বাবুয়ের একমাত্র জয়।

২০২১ সালে সর্বশেষ জিম্বাবুয়ের মাটিতে টেস্ট খেলেছে বাংলাদেশ। এক ম্যাচের টেস্ট ২২০ রানে জিতেছিল টাইগাররা।

একমাত্র টেস্টে ফেভারিট হিসেবে কাল মাঠে নামবে বাংলাদেশ। কেননা নিজেদের শেষ ছয় টেস্টের মধ্যে পাঁচটিতে জিতেছে টাইগাররা। এরমধ্যে পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে তারা।

২০২৪ সালে দক্ষিণ আফ্রিকার কাছে ২-০ ব্যবধানে হারের পর আর কোনো টেস্ট সিরিজ হারেনি বাংলাদেশ।

বাংলাদেশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মোমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অংকন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাওহিদ হৃদয়, তানজিদ হাসান, অমিত হাসান ও রবিউল হক।

জিম্বাবুয়ে দল : রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ইনোসেন্ট কাইয়া, গ্রায়েম ক্রেমার, নিউম্যান নিয়ামহুরি, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েসলি মাধেভেরে, ব্রায়ান বেনেট, তানাকা চিভাঙ্গা, বেন কারান, ক্রেগ আরভিন, ব্র্যাড ইভান্স, রয় কাইয়া, ব্লেসিং মুজারাবানি, ব্রেন্ডন টেইলর ও তাফাদজোয়া টিসিগা।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে জুলাই বর্ষপূর্তিতে শহীদদের স্মরণে এবি পার্টির র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত

মহিপুরে যৌথ বাহিনীর অভিযানে ১০ পিস ইয়াবাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের সাজা

মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধের প্রস্তাবের বিষয়ে ‘আজ রাতেই’ ইরানের জবাবের প্রত্যাশা ট্রাম্পের

ত্রিশালে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়

আপনাদেরকে যারা ভোটের ব্যাংক মনে করতেন তারা দিল্লী চলে গেছে: কামরুল হুদা

বাঘাইছড়িতে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল

কুড়িগ্রামে মাদকদ্রব্যের অপব্যবহার বিরোধী র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

পাঁচ দফা দাবিতে বাঘাইছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

চৌদ্দগ্রাম স্টুডেন্স’স ওলেফেয়ার এসোসিয়েশনোর নেতৃত্বে তানভীর-রাফি