Wednesday , 13 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নকলায় পিকআপভর্তি ভূসির বস্তায় ১০৮ বোতল বিদেশি মদ উদ্ধার, আটক ৩

নকলা (শেরপুর) প্রতিনিধিঃ

শেরপুরের নকলায় অভিনব উপায়ে ভারতীয় মদ পাচারের চেষ্টা চালানোর সময় ১০৮ বোতল মদসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১১ মে) দুপুরে নকলা পৌরসভার গড়েরগাঁও মোড় এলাকায় পুলিশ চেকপোস্ট পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কুরুয়া পশ্চিমপাড়া এলাকার আবুল কাসেমের পুত্র মো. রুহুল আমিন (৩৭), কুরুয়া ভাটিপাড়া এলাকার বিল্লাহ হোসেনের পুত্র গাড়ী চালক শফিকুল ইসলাম (১৯) ও ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকার আবেদ আলীর পুত্র নূর মোহাম্মদ (২৮)।

পুলিশ জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার সকাল থেকে গড়েরগাঁও মোড়ে চেকপোস্ট বসায় নকলা থানা পুলিশ। দুপুরের দিকে নালিতাবাড়ী থেকে আসা একটি মালবাহী পিকআপ ভ্যানকে সন্দেহ হলে সেটিতে তল্লাশি চালানো হয়। এসময় পিকআপে থাকা কাঠের ভূষির বস্তাগুলোর ভেতর থেকে কৌশলে লুকিয়ে রাখা ১০৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে ৩৬ বোতল রয়েল স্টেগ (Royal Stag), ৪৮ বোতল ম্যাজিক মোমেন্ট (Magic Moments), ২৪ বোতল আইকনিক হোয়াইট (Iconic White)

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই চালানটি ঝিনাইগাতী সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে গাজীপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন, “মাদকের বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। আজ নকলা থানা পুলিশ একটি বড় চালান ধরতে সক্ষম হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

সেদিন কি ঘটেছিল মাভাবিপ্রবি শিক্ষকের সাথে?

এনায়েতপুরে শাপলা কলির প্রচারণা মিছিল ও পথসভা

টানা ষষ্ঠবার শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা

মানিকগঞ্জ – ২ আসনে জাহিদুর রহমানকে জামায়াতের প্রার্থী ঘোষণা

গঠনমূলক লেখনি রাষ্ট্রকে এগিয়ে নেয়: বাউফলের বিদায়ী ইউএনও আমিনুল ইসলাম

এইচএসসি পরীক্ষার্থী খুন, চার বসতঘর পুড়িয়ে দিলো বিক্ষুব্ধরা

দোয়ারাবাজারে এলজিইডির ৫ কোটি টাকার আম্পান প্রকল্পে অনিয়মের অভিযোগ

কাঠালিয়ায় বিএনপির আলোচনা সভা ও নির্বাচনী প্রস্তুতি

আইবিডব্লিউএফ জয়পুরহাটে নতুন সদস্যদের নিয়ে সফল সমাবেশ অনুষ্ঠিত

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৫