Wednesday , 29 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি অবরোধের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র: ডব্লিউএসজে

প্রতিবেদক
বাসস
April 29, 2026 1:11 pm

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে তেহরানের ওপর চাপ বাড়াতে দেশটির বন্দরগুলোতে দীর্ঘমেয়াদি অবরোধ চালানোর প্রস্তুতি নিতে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প মনে করেন না যে ইরান আন্তরিকভাবে আলোচনা করছে। তার আশা, চাপ প্রয়োগের মাধ্যমে তেহরানকে অন্তত ২০ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত করতে এবং পরবর্তীতে কঠোর বিধিনিষেধ মেনে নিতে বাধ্য করা যাবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘তাদের খুব দ্রুত বুদ্ধিমান হতে হবে!’

ওয়াল স্ট্রিট জার্নাল নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, সোমবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অনুষ্ঠিত এক বৈঠকে ট্রাম্প সিদ্ধান্তে উপনীত হন যে, ইরানে পুনরায় বোমা হামলা শুরু করা কিংবা সংঘাত থেকে পুরোপুরি সরে আসা—উভয় পথই ঝুঁকিপূর্ণ।

এর পরিবর্তে তিনি কর্মকর্তাদের জানান, তেহরান ওয়াশিংটনের সব দাবি মেনে না নেওয়া পর্যন্ত মার্কিন নৌবাহিনী ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানির ওপর চাপ অব্যাহত রাখবে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

শিবগঞ্জের পাকুরিয়া মন্দিরে বিএনপির উঠান বৈঠক

শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে চবিসাস এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কুড়িগ্রাম সদর উপজেলা কমিটি গঠন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক সংগঠন ‘জলসিঁড়ি’র ২৩ বছর পূর্তি

মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত

বানারীপাড়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

ডিমলায় জমি নিয়ে সংঘর্ষে ১ জন নিহত

খুবিতে “ইগনাইট ২০২৫: ব্যাটল অব ওয়ার্ডস এন্ড উইজডম’ এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

বাউফলে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ