Thursday , 23 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ইউক্রেনে রুশ হামলায় নিহত ২, আহত ৮

প্রতিবেদক
বাসস
April 23, 2026 7:15 am

ইউক্রেনের দনিপ্রো শহরে রুশ হামলায় দুইজন নিহত এবং আটজন আহত হয়েছেন বলে বৃহস্পতিবার দেশটির স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। কিয়েভ থেকে এএফপি এ তথ্য জানায়।

আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেক্সান্দার গানঝা টেলিগ্রামে জানান, নিহতের সংখ্যা দুই এবং আহত আটজন। এছাড়া একজন এখনো নিখোঁজ রয়েছেন।

এর আগে এক পোস্টে তিনি জানান, আহতদের মধ্যে নয় ও চৌদ্দ বছর বয়সী দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, হামলায় একটি অ্যাপার্টমেন্ট ভবন, একটি দোকান এবং একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

চার বছর ধরে চলা এই যুদ্ধে মস্কো প্রায় প্রতি রাতেই ইউক্রেনে শত শত ড্রোন হামলা চালাচ্ছে। এর জবাবে কিয়েভও নিয়মিত রাশিয়ার ভেতরে হামলা চালিয়ে যাচ্ছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত লাখ লাখ মানুষ নিহত হয়েছে এবং কোটি কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এটিকে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রের মনোযোগ সেদিকে সরে যাওয়ায় ওয়াশিংটনের মধ্যস্থতায় কিয়েভ ও মস্কোর মধ্যে চলমান আলোচনা বর্তমানে স্থবির হয়ে রয়েছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

সীমিত সম্পদের সঠিক ব্যবহারে আইইডিসিআর উদাহরণ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জবিতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন সোচ্চারের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নাচোলে কৃষিজমির মাটি কাটায় চারজনকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

রাজশাহীতে পাটের বাম্পার ফলন, বিক্রি থেকে ৫৪৯ কোটি টাকা আয়ের সম্ভাবনা

বিজিবিতে সিপাহী (জিডি) পদে নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নার্গিস মোহাম্মদি গুরুতর অসুস্থ : হাসপাতালে ভর্তি

স্বামীকে কেন্দ্র করে দুই নারীর বিরোধ, প্রকাশ্যে মারামারি

জামায়াতের লংমার্চে নেতাকর্মী ছাড়া সাধারণ মানুষের সাড়া নেই: রাশেদ খাঁন