Sunday , 18 May 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

গায়ে হাত দেয়নি শামীম, দুঃখ প্রকাশ করলেন প্রিয়াঙ্কা

ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে মারধর, গালিগালাজ, ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ তোলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া। শুধু তাই নয়, শুটিং সেটে মাদক সেবন করে তার সঙ্গে বাজে ব্যবহারের অভিযোগও করেন এই অভিনেত্রী।

এ ঘটনার পর প্রিয়াঙ্কার সব অভিযোগ অস্বীকার করেন শামীম হাসান সরকার। পরবর্তী সময়ে অভিনয়শিল্পী সংঘে দুজনই অভিযোগ জানান। তার ভিত্তিতে সালিস বৈঠকে পাল্টাপাল্টি অভিযোগের সমাধান করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে তারা দুজনই অনুতপ্ত।

এতে করে সংশ্লিষ্ট শিল্প মাধ্যমের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার দায় স্বীকার করে এবং দুঃখ প্রকাশ করেন। এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে অভিনয়শিল্পী সংঘ।

বৃহস্পতিবার রাতে অভিনয়শিল্পী সংঘের ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে অভিনেতা শামীমকে তার ভুলের জন্য ভক্ত-শুভাকাঙ্ক্ষী এবং নারী সহকর্মীদের কাছে ক্ষমা চাইতে দেখা যায়। শুধু তাই নয়, সংগঠনের পক্ষ থেকে অভিনেতাকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। সেই সালিসে ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কাও।

সেখান থেকে অনুতপ্ত মনোভাব প্রকাশ করেন তিনি। বলেন, ‘শুটিং সেটে শামীম ভাইয়ের সঙ্গে একটি ভুল বোঝাবুঝি হয়েছিল। শট দিতে গিয়ে আমার ভুল হয়, উনি রেগে যান, গালিগালাজ করেন। তবে উনি এসব রাগের মাথায় করেছেন, এটা উনি স্বীকার করেছেন।’ প্রিয়াঙ্কা বলেন, ‘ঘটনাটি আমি সরাসরি শিল্পী সংঘে না জানিয়ে সংবাদ সম্মেলন করে ফেলি, এটা আমার ভুল ছিল।

আমি যেহেতু নতুন, তাই ঠিক বুঝে উঠতে পারিনি। এ জন্য আমি দুঃখিত।’ ধর্ষণের অভিযোগ সত্য নয় জানিয়ে অভিনেত্রী আরো বলেন, ‘ধর্ষণের ব্যাপারটি একেবারে ভুল তথ্য। উনি আমাকে স্পর্শ করেননি বা এ ধরনের কিছু করেননি।’

অভিনয়শিল্পী সংঘ এক বিবৃতিতে উল্লেখ করেছে, ‘এই ঘটনার পরিপ্রেক্ষিতে উভয় পক্ষই অনুতপ্ত। তাদের ভুল স্বীকার এবং দুঃখ প্রকাশ শিল্পীসমাজে দায়বদ্ধতার দৃষ্টান্ত।’

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

রাজাপুরে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাংশায় পুলিশের ওপর হামলা, আহত ২ পুলিশ সদস্য

কুয়াকাটায় ৫০ কেজি জাটকা ইলিশ জব্দ: মাছ বিতরণ এতিমখানায়

ঈদযাত্রায় নারী যাত্রীদের জন্য ট্রেনে বিশেষ কোচ চালু

সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশি ৫২,৩৫০ হজযাত্রী

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদকে কুড়িগ্রামে শুভেচ্ছা

নিউজিল্যান্ড-আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

কুবিতে শিক্ষক নিয়োগে বাধার অভিযোগ, শিক্ষার্থীদের মানববন্ধন

কুড়িগ্রাম-১ আসনে ডাঃ ইউনুছ আলী’র মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল

পাঁচবিবি পৌরসভার ৩নং ওয়ার্ডে জামায়াতের নির্বাচনী অফিস উদ্বোধন