Monday , 20 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

পুণ্যলাভের আশায় কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের সমুদ্রস্নান

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 20, 2026 7:27 am

মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথি উপলক্ষে অক্ষয় পুণ্যলাভের আশায় কুয়াকাটা সমুদ্র সৈকতে সমুদ্রস্নানে অংশ নিয়েছেন হাজারো সনাতন ধর্মাবলম্বী।

সোমবার (২০ এপ্রিল) আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রম আয়োজিত অক্ষয় তৃতীয়া ব্রত ও সনাতন ধর্ম সম্মেলনের অংশ হিসেবে ভোর ৫টা থেকে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি শুরু হয়। সকাল ১০টায় আহ্বানী, সমবেত প্রার্থনা, মঙ্গলঘাট স্থাপন, শ্রী শ্রী বিষ্ণু পূজা ও গঙ্গা মায়ের পূজা শেষে সাগরকন্যা কুয়াকাটা সৈকতে গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, অক্ষয় তৃতীয়া হিন্দু ও জৈন ধর্মের একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। এদিন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয়, তাই দিনটি পরশুরাম জয়ন্তী হিসেবেও পালিত হয়। এছাড়া বেদব্যাস ও গণেশ মহাভারত রচনা শুরু করেন এই দিনে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এদিন সত্যযুগের সমাপ্তি ও ত্রেতাযুগের সূচনা ঘটে এবং রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্ত্যে নিয়ে আসেন।

অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার নিহার রঞ্জনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী জয়দেব ঠাকুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরপ্রিয়া দেবী ও পরমপূজ্যপাদ ঋত্বিক মহারাজ ডা. রাধাস্বামী।

এছাড়াও উপস্থিত ছিলেন সংঘের সভাপতি ও বাগেরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পরিতোষ রায়, ঝালকাঠির নলছিটি উপজেলার সাবেক চেয়ারম্যান ছিদ্দিকুর রহমানসহ বিভিন্ন অঞ্চলের ভক্তবৃন্দ। অনুষ্ঠানে ভাগবত আলোচনা করেন ভক্ত গৌর গোবিন্দ দাস, ভক্ত শ্রী শ্যামল সুন্দর দাস ও ভক্ত শ্রী গোবিন্দ দেবনাথ। অনুষ্ঠানটি পরিচালনা করেন রতন জ্যোতি দাস ব্রহ্মচারী।

প্রতিবছরের মতো এবারও দূর-দূরান্ত থেকে আগত ভক্তদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে কুয়াকাটা সমুদ্র সৈকত। স্নান শেষে অনেককে পরিবারসহ গীতা পাঠ ও প্রার্থনায় মগ্ন থাকতে দেখা যায়।

পিরোজপুর থেকে আগত গৌর গোবিন্দ দাস ব্রহ্মচারী বলেন, “এই দিনে গঙ্গাস্নান করলে অক্ষয় পুণ্য লাভ করা যায়। এই তিথিতে স্বয়ং নারায়ণের বাস থাকে গঙ্গায়। তাই এদিন স্নান করলে জীবনের দুঃখ-কষ্ট ও রোগব্যাধি দূর হয়ে জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে ওঠে।”

কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক শ্রী নিহার রঞ্জন বলেন, “প্রতিবছরের মতো এবারও যথাযথ মর্যাদায় অক্ষয় তৃতীয়ার অনুষ্ঠান পালন করা হয়েছে। প্রশাসনের সার্বিক সহযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভক্তদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুবিধা নিশ্চিত করা হয়েছে।”

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

গণঅভ্যুত্থানের এক বছর পরও কর্মকর্তার রুমে শেখ হাসিনার ছবি

ইরান ‘বিধ্বস্ত’ হওয়ার দাবি নেতানিয়াহুর, উপসাগরীয় তেল স্থাপনায় তেহরানের হামলা

রাজাপুর-কাঁঠালিয়ায় ভালো নেতৃত্ব চান মানুষ : ব্যারিস্টার মঈন ফিরোজী

বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই : সালাহউদ্দিন আহমেদ

চবিতে হাল্ট প্রাইজ ফাইনাল: মঞ্চ কাঁপাল ‘টিম চতুষ্কোণ’

নজরুল বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশন্স ক্লাবের ৪র্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা

শিবগঞ্জে বেগম খালেদা জিয়া মহিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলাম

আইনজীবী ফোরাম থেকে এডভোকেট কামরুজ্জামানের বহিষ্কার আদেশ প্রত্যাহার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত