Sunday , 19 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার

প্রতিবেদক
বাসস
April 19, 2026 4:30 am

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গ্রেফতারকৃতরা হচ্ছে- মো. আলম (১৯), রুবেল (১৯), মো. আনাছ (১৯), মো. আরিফ (২১), আতিকুর (৩০), মো. সিহাব (২১), মো. নাজমুল (১৯), মো. ফজলে রাব্বী (২৩), মো. লিটন মোল্লা শাহিন ওরফে রিপন (৪৪), জনি নন্দী (৩০), মো. আল আমিন (২৬), মো. আকতার হোসেন (৪৫), মো. মুন্না (২৪), মো. মিরাজ ফকির (২২), মো. নয়ন ওরফে খোকন (২৪), মো. আসাদুল ইসলাম (২৫), মো. শাওন (২৭), মো. মেহেদী হাসান সজীব, রাসেল (১৮), শাকিল (৩৯), মো. শ্রাবন (২০), মো. আশিকুর রহমান আকাশ (৩০), মো. মারুফ (৪৩), মো. রুবেল (৩৫), মো. রাব্বি (২০), মোশারফ হোসেন (২৮), মো. আরমান (১৮), মো. রুকন (২৬), মো. রাকিব (২২), মো. জোবায়ের (২৫), সুমন আহম্মেদ (৩২), মো. সাব্বির (৩৫), আমিরুল ইসলাম (২৯), মো. নুর আলম (৩০), মোহাম্মদ নজরুল ইসলাম (২৮), মো. রুবেল (২৭), মো. রাব্বি (২০), মো. বেল্লাল (১৯), মো. আতিক মিয়া (২৪), মো. রবিউল ইসলাম (১৯), মো. বিপ্লব (৩৭), মো. দুলাল (৪৫), মো. মাসুদ মিয়া (৩৫), মো. রুহুল আমিন (৩৭), মো. ইউসুফ হোসেন (২৪), মো. মাইদুল ইসলাম হৃদয় (২৩), রাহিনুল ইসলাম রানু (৪৮), মো. শহিদুল ইসলাম (৫২), মো. শিহাব (২২), মো. হৃদয় হোসেন (১৮), মো. সজিব ইসলাম (২২), মো. আকরাম, মেহের বানু, মো. ইদ্রিস আলী (৩৫), মো. আব্দুল্লাহ (২৮), মো. সোলাইমান (২১), আঞ্জু মিয়া (২৮), মো. হারুন (৫০), মো. আবু সাঈদ (২৬), মো. ইয়াসিন (৪০), মো. রিপন (৪০), মো. সাব্বির হোসেন পাপ্পু (৩২), মো. বিজয় (২২), মো. শাকিল হোসেন (৩০), মো. দেলোয়ার হোসেন (৩৯), মেহেদী হাসান রুবেল (৩০) ও শাওন হোসেন খান (৩০) ।

তেজগাঁও বিভাগের উদ্ধৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ শনিবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব ব্যক্তিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মোহাম্মদপুর থানায় ৩১ জন, শেরেবাংলা নগর থানায় ৮ জন, আদাবর থানায় ১১ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৭ জন ও হাতিরঝিল থানায় ১০ জন রয়েছে।

এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট, ১৯৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এছাড়াও একটি মোটরসাইকেল ও একটি সুইচ গিয়ার (চাকু) জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত