Saturday , 18 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজে ইরানি গানবোটের গুলি: ইউকেএমটিও

প্রতিবেদক
বাসস
April 18, 2026 1:53 pm

হরমুজ প্রণালীতে একটি তেলবাহী জাহাজ লক্ষ্য করে ইরানের গানবোট থেকে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের একটি সামুদ্রিক নিরাপত্তা সংস্থা।

লন্ডন থেকে এএফপি জানায়, যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম কেন্দ্র (ইউকেএমটিও) এক অনলাইন বিবৃতিতে জানায়, ওমানের উত্তর-পূর্বে প্রায় ৩৭ কিলোমিটার দূরে জাহাজটির ক্যাপ্টেনকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)’র দুটি গানবোট ঘিরে ধরে।

কোনো ধরনের রেডিও সতর্কতা ছাড়াই ওই গানবোটগুলো ‘জাহাজটির ওপর গুলি চালায়’, বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

তবে জাহাজ ও এর নাবিকরা নিরাপদে আছেন বলে জানানো হয়েছে।

সংস্থাটি আরও জানায়, ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

উল্লেখ্য, এর আগে ইরান সাময়িকভাবে হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়ার ঘোষণা দিলেও পরে সেই অবস্থান থেকে সরে আসে, যার প্রেক্ষাপটে এই ঘটনা ঘটেছে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা স্থগিতের মেয়াদ বাড়াল ইরানপন্থী গোষ্ঠী

সদরপুরে জামায়াতে ইসলামের নির্বাচনি পথসভা ও মিছিল অনুষ্ঠিত

মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের

নারী ভোটারদের নিয়ে মফিকুল হাসান তৃপ্তির প্রাণবন্ত উঠান বৈঠক

মোহনগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী আর নেই

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

ভোটাধিকার রক্ষায় বাস চাই : কুবি প্রশাসনের কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি

যাকাত ব্যবস্থা চালু হলে ৫ বছরের মধ্যে একজনও দরিদ্র থাকবে না

৩১ দফা বাস্তবায়নে ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছানোর আহ্বান

জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাটিই ছিল মুক্তিযুদ্ধের ডাক : ইকবাল হাসান মাহমুদ টুকু