Saturday , 18 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

‘নীরব বহিষ্কার’ অনুচ্ছেদ বাতিল করে ঢাকা বোর্ডের বিজ্ঞপ্তি

প্রতিবেদক
বাসস
April 18, 2026 1:40 pm

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা পরিচালনা সংক্রান্ত ‘নীরব বহিষ্কার’ অনুচ্ছেদ বাতিল করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

আজ শনিবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা ২০২৬-এর অনুচ্ছেদ নম্বর ২৯ এতদ্বারা বাতিল করা হলো।

বাতিলকৃত ২৯ নম্বর অনুচ্ছেদে উল্লেখ ছিল ‘কোনো পরীক্ষার্থীকে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ্যে বহিষ্কার করলে যদি আইন শৃঙ্খলার অবনতি হবার আশংকা থাকে অথবা কক্ষ প্রত্যবেক্ষকসহ পরীক্ষা সংক্রান্ত দায়িত্বে নিয়োজিত কোনো কর্মকর্তা/কর্মচারীর নিরাপত্তা বিঘ্নিত হবার সম্ভাবনা থাকে; কেবলমাত্র সেই ক্ষেত্রেই নীরব বহিষ্কার করা যাবে।’

বোর্ডের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই বিজ্ঞপ্তি জারির তারিখ থেকে অনুচ্ছেদটি বাতিল বলে গণ্য হবে।

এর আগে আজ শনিবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই প্রথাটিকে স্বচ্ছ প্রক্রিয়ার পরিপন্থী ও আইনবিরুদ্ধ হিসেবে অভিহিত করে তা অবিলম্বে রহিত করার নির্দেশনা দেন। মন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতেই ঢাকা শিক্ষা বোর্ড আজ আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করল।

এর ফলে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষায় ‘নীরব বহিষ্কার’ বা সাইলেন্ট এক্সপেল-এর আর কোনো সুযোগ থাকছে না।

আগামী ২১ এপ্রিল থেকে সারাদেশে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে সভায় জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আহত ১২ জন

ধর্মপাশায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শ্রীলঙ্কায় সিরিজ খোয়ালো বাংলাদেশ, দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে লজ্জার হার

যৌথ বাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত হত্যা মামলার আসামী সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

দেবিদ্বারে ভৈষেরকুট মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে “গুণীজন সংবর্ধনা ও বই বিতরণ”

নজরুল বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশন্স ক্লাবের ৪র্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা

বিএনপি নেতার উপর হামলায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবিতে সংবাদ সম্মেলন

দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা

কুড়িগ্রামে সরকারি ভাবে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু,ধানের কেজি ৩৬ চাউল ৪৯ টাকা

মাভাবিপ্রবি ঘাটাইল অ্যাসোসিয়েশনের নেতৃত্বে রাকিব-উদয়