চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস সংলগ্ন রেলক্রসিং এলাকায় স্থানীয়দের হামলায় সময় টিভির ক্যাম্পাস প্রতিবেদকসহ তিন শিক্ষার্থী আহত হয়েছেন। গুরুতর আহত সাংবাদিক জাহিন সরকার আবিরের বাঁ হাত ভেঙে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর রেলক্রসিং গেট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৬-৭ জন শিক্ষার্থী ইসলামিয়া হোটেলে খাবার শেষে ক্যাম্পাসে ফেরার জন্য অপেক্ষা করছিলেন। এসময় ৩ নম্বর রুটের একটি বাস আসলে তারা সেটির দিকে এগিয়ে যান। তখন ইমন নামে এক স্থানীয় ব্যক্তি তাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তিনি ও তার সহযোগীরা শিক্ষার্থীদের ওপর চড়াও হন।
ঘটনার সময় সময় টিভির ক্যাম্পাস প্রতিবেদক জাহিন সরকার আবির পুরো বিষয়টি ভিডিও ধারণ করছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা তার মোবাইল ফোন কেড়ে নেয় এবং তাকে মারধর করে। লাঠিসোঁটা দিয়ে আঘাত করলে তার বাঁ হাত ভেঙে যায়। একই ঘটনায় মাস্টার্স শিক্ষার্থী আলিমুল শামীম ও তৃতীয় বর্ষের শিক্ষার্থী আশিকুর ইসলাম আহত হন।
আহতদের প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়। পরে গুরুতর অবস্থার কারণে আবিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চবি মেডিক্যাল সেন্টারের চিকিৎসক মোহাম্মদ আবুল কাশেম জানান, আবিরের হাতে গুরুতর আঘাত রয়েছে এবং এক্স-রে প্রয়োজন হওয়ায় দ্রুত রেফার করা হয়েছে। আশিকুর ইসলামকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে।
হাটহাজারী থানার ওসি জাহিদুর রহমান জানান, অভিযুক্তকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের চেষ্টা চলছে। ইতোমধ্যে পুলিশ ও রযাবের একাধিক টিম অভিযান শুরু করেছে।