Thursday , 16 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিবেদক
বাসস
April 16, 2026 7:49 am

নেত্রকোণা জেলার সদর উপজেলায় ৩ হাজার ১০০শ লিটার ডিজেল মজুত করার দায়ে আজ দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধভাবে মজুতকৃত ডিজেল জব্দ করে সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়।

গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১২ টায় সদর উপজেলার ঠাকুরাকোণা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নেত্রকোণা সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ।

আদালত সূত্র জানায়, অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে ঠাকুরাকোণা বাজারের ‘মেসার্স শংকর সাহা এন্টারপ্রাইজ’ ও ‘মেসার্স রাজিব ট্রেডার্স’কে দুটি পৃথক মামলায় মোট ৪০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়।

এসময় প্রতিষ্ঠান দুটি থেকে ৩ হাজার ১০০শ লিটার ডিজেল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯৫ হাজার টাকা।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান বাসসকে জানান, জেলায় জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে জেলা প্রশাসনের এই কঠোর অবস্থান ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে পুলিশ ও জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই হ্রদের জলে ভাসল বিঝুর ফুল

খুবিতে কুসাকের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কুড়িগ্রামের রৌমারীতে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের দু’গ্রুপে সংঘর্ষে আহত-৪ জন

কুবিতে চৌদ্দগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

পাঁচবিবি শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে কর্মী সমাবেশ

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্ট সংগঠন: হাসনাত আবদুল্লাহ

আজও ধরা ছোয়ার বাহিরে পত্নীতলার অঘোষিত রাজা বক্কর চেয়ারম্যান

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিমূলক পরিবেশে অনুষ্ঠিত হয় পূর্ণাঙ্গ দানোত্তম চীবর দান অনুষ্ঠান

নকলায় পৌর টোলের নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে ছাত্রদলের মানববন্ধন

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ করল বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল