আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

শেরপুরের নকলায় থানায় ভারতীয় মদসহ দুইজন গ্রেপ্তার

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নকলায় ভারতীয় মদসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) রাতে ঢাকা–নালিতাবাড়ী আঞ্চলিক মহাসড়কের নকলা ইউনিয়নের ধনাকুশা পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

আটক হওয়া দু’জন হলেন—শেরপুর সদর উপজেলার আন্ধারিয়া কামারপাড়া এলাকার সিরাজ মিয়ার ছেলে হানিফ মিয়া (৪০) এবং বানিয়াপাড়া এলাকার আবদুস ছালামের ছেলে নুরুজ্জামান (৪৫)। নুরুজ্জামান শেরপুর ম্যাজিস্ট্রেট আদালতে রেকর্ড সহকারী হিসেবে কর্মরত বলে জানা গেছে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ রাতেই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। নালিতাবাড়ী দিক থেকে নকলার দিকে আসা একটি মোটরসাইকেলকে সন্দেহ হলে থামানো হয়। পরে তল্লাশি চালিয়ে চালক ও আরোহীর হেফাজত থেকে ৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

ঘটনার পর রবিবার (১৬ নভেম্বর) তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

কুড়িগ্রামে ইজারা বাতিল করে জলাশয় উন্মুক্তের দাবিতে জেলেদের মানববন্ধন

আত-তাহযীব আইডিয়াল মাদরাসা কুড়িগ্রাম এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা

ডিমলায় আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় যুবদল নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

ত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস পালন

ত্রিশালে দুই সংসদ সদস্যের উপস্থিতিতে জামায়াতের ইফতার মাহফিল

ঘোড়াঘাটে হাত বাড়ালেই মিলছে মাদক

ইরানে ইসরায়েল-আমেরিকার বর্বরোচিত হামলার প্রতিবাদে বাউফলে বিক্ষোভ মিছিল

পূবাইলের ফিওনা লাক্সারি রিসোর্টে ইফতার ও মিলাদ মাহফিলের আয়োজন

ঈদগাহ সংস্কারে এমপি ফাহিম চৌধুরীর নির্দেশনা ও কবর জিয়ারত