Tuesday , 31 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ওয়াইল্ড টিমের উদ্যোগে সুন্দরবন রক্ষায় বনজীবীদের প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজন

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 31, 2026 6:00 am

মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ

সুন্দরবনের বেঙ্গল টাইগার এবং জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে বনজীবীদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

‘প্রোটেকটিং বেঙ্গল টাইগার অ্যান্ড বায়োডাইভারসিটি অফ দ্য সুন্দরবনস’ প্রকল্পের আওতায় মোংলার জয়মনিতে অবস্থিত ওয়াইল্ডটিম কনজারভেশন বায়োলজি সেন্টারে এই দুই দিনব্যাপী (৩০-৩১ মার্চ) প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

​ওয়াইল্ডটিমের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সুন্দরবনের ওপর নির্ভরশীল বনজীবীদের নিরাপত্তা এবং বাঘসহ সকল বন্য প্রাণী সংরক্ষণে তাদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দ্বীপন চন্দ্র দাস (সহকারী বন সংরক্ষক, রেঞ্জ কর্মকর্তা, চাঁদপাই রেঞ্জ)।

আরো উপস্থিত ছিলেন, ঢাকা থেকে আসা ওয়াইল্ড টিমের বিশেষ প্রতিনিধিগণ।

জয়মনির ওয়াইল্ড টিমের মোঃ আবু জাফর সহ অন্যান্য প্রতিনিধিগণ।

​ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, মোঃ ফারুক হাওলাদার (সভাপতি, কো-ম্যানেজমেন্ট কমিটি, চাঁদপাই রেঞ্জ)।

এসময় ​বক্তারা সুন্দরবনের অমূল্য সম্পদ বাঘ এবং সুন্দরবন রক্ষায় স্থানীয় বনজীবীদের সরাসরি অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। বন্য প্রাণী ও মানুষের দ্বন্দ্ব কমিয়ে কীভাবে বনের পরিবেশ রক্ষা করে জীবিকা নির্বাহ করা যায়, সে বিষয়ে বৈজ্ঞানিক ও ব্যবহারিক কলাকৌশল প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে শেখানো হয়।

​সুন্দরবনের এই জীববৈচিত্র্য আমাদের জাতীয় সম্পদ এবং এটি টিকিয়ে রাখতে স্থানীয় জনগোষ্ঠীর সচেতনতা ও নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য বলে অনুষ্ঠানে অভিমত ব্যক্ত করা হয়। ওয়াইল্ড টিমের মতো করপোরেট প্রতিষ্ঠানের এমন পরিবেশবান্ধব উদ্যোগকে উপস্থিত সকলেই সাধুবাদ জানিয়েছেন।

প্রথম দিনের অনুষ্ঠান শেষে বনজীবীদের মাঝে সুন্দরবনে নিরাপদে কর্ম জীবন চালিয়ে যাওয়ার জন্য প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম প্রদান করা হয়।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার

মোংলার পশুর নদীতে নৌকা উল্টে আমেরিকা প্রবাসী নারী পর্যটক নিখোঁজ

মুরাদনগরে সেফটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার

চিলমারী তেল ডিপো রক্ষায় কুড়িগ্রামে শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত

শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী থানা পরিদর্শনে পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম

লর্ডসে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে দক্ষিণ আফ্রিকা, ‘চোকার’ তকমা মুছে ফেলার সুবর্ণ সুযোগ

ভারতের আগে দেশের মানুষ ইলিশ খাবে- মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার

পারমাণবিক শক্তি শুধু শান্তির কাজে ব্যবহারের আহ্বান পোপের

ভারতের ১২টি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের

জুলাই-আন্দোলনের শহীদদের স্বরণে পশু কুরবানি দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড, আব্দুল মঈন খান