Wednesday , 25 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ড্রোন হামলায় জ্বালানি ট্যাঙ্কে আঘাত হানার পর কুয়েত বিমানবন্দরে আগুন

প্রতিবেদক
বাসস
March 25, 2026 5:25 am

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় একটি জ্বালানি ট্যাঙ্কে আগুন লেগে যায়। উপসাগরীয় এই রাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আজ বুধবার এ কথা জানিয়েছে। তবে তারা জানায়, ড্রোন হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে, বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে বলেছে যে এই হামলায় কেবল ‘সীমিত’ ক্ষয়ক্ষতি হয়েছে।

সংস্থাটির মুখপাত্র আবদুল্লাহ আল-রাজহি বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে অনুমোদিত জরুরি ব্যবস্থা বাস্তবায়ন করেছে’ এবং আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনী মোতায়েন করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা শুরু করার পর থেকে আঞ্চলিক যুদ্ধ শুরু হলে কুয়েত বিমানবন্দর বেশ কয়েকবার হামলার শিকার হয়েছে।

গত ১৪ মার্চ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘একাধিক ড্রোন’ ব্যবহার করে একটি হামলায় বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করা হয় এবং এতে ‘এর রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়’। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গত ৮ মার্চ ড্রোনগুলো বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কে আঘাত হানে এবং এর আগে একটি যাত্রী টার্মিনালে চালানো হামলায় বেশ কয়েকজন সামান্য আহত হন ও কিছু ক্ষয়ক্ষতি হয়।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী

তিতাস নদীতে কোরবানির বর্জ্য ফেলে পরিবেশ দূষণ: মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

খুলনা বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থীকে বৃত্তি দিলো প্রাণ-আরএফএল

জামালগঞ্জে কৃষক মাঠ স্কুলের দ্বি মাসিক সভা অনুষ্ঠিত

শেরপুরের নকলায় থানায় ভারতীয় মদসহ দুইজন গ্রেপ্তার

নাসিরনগরে গাঁজা সেবনের দায়ে চা দোকানির ৩ মাসের জেল

ঈদগাঁওয়ে ভোটকেন্দ্র পোলিং এজেন্ট কর্মশালা অনুষ্ঠিত

ধর্মপাশায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কুবিতে ‘প্রভাতী’র উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন

কুবিতে বিজ্ঞান অনুষদের দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু আগামীকাল