Monday , 16 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ঈদগাঁওয়ে নিম্নমানের ভিজিএফ চাল ফেরত, পুনরায় খাবারযোগ্য চাল বিতরণ শুরু

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 16, 2026 6:14 am

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নে সরবরাহ করা নিম্নমানের ও খাবার অনুপযোগী ভিজিএফের চাল ফেরত দিয়ে অবশেষে পুনরায় খাবারযোগ্য চাল বিতরণ শুরু হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে এই ব্যবস্থা নেওয়ায় উপকারভোগী গরিব, অসহায় ও দুস্থ পরিবারগুলোর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

রবিবার (১৫ মার্চ) সকাল ১০টায় ঈদগাঁও ইউনিয়ন পরিষদে পুনরায় ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। এ সময় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল হাকিম, ট্যাগ অফিসার দিদারুল ইসলাম এবং প্রশাসনিক কর্মকর্তা স্বরূপা শর্মা উপকারভোগীদের মাঝে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম জানান, গেলো বুধবার (১১ মার্চ) সরবরাহ করা ভিজিএফের চাল বিতরণ করতে গিয়ে দেখা যায় চালগুলো নষ্ট, দুর্গন্ধযুক্ত এবং অত্যন্ত নিম্নমানের। এসব চাল খাবারের জন্য অনুপযোগী ছিল। এছাড়া ৩০ কেজি ওজনের প্রতিটি বস্তায় ১ থেকে ২ কেজি পর্যন্ত চাল কম পাওয়া যায়।

তিনি বলেন, প্রতিটি বস্তা থেকে তিনজন উপকারভোগীর মধ্যে ১০ কেজি করে চাল ভাগ করে দেওয়ার কথা থাকলেও চালের স্বল্পতা ও নিম্নমানের কারণে বিতরণ কার্যক্রমে জটিলতা তৈরি হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলে ওই দিনই চালগুলো ফেরত দেওয়া হয়।

ফেরত দেওয়া চালের পরিবর্তে শনিবার সরকারি গুদাম থেকে নতুন চাল ইউনিয়ন পরিষদে পৌঁছে। রবিবার সকাল থেকে সেগুলো পুনরায় উপকারভোগীদের মাঝে বিতরণ শুরু করা হয়।

চেয়ারম্যান আব্দুল হাকিম বলেন, ইউনিয়নের দেড় সহস্রাধিক অসহায় পরিবারের জন্য ঈদ উপহার হিসেবে দেওয়া মাত্র ১০ কেজি ভিজিএফ চাল যদি খাবারযোগ্য না হয়, তাহলে অভিভাবক হিসেবে তা খুবই কষ্টের বিষয়। তবে কিছুটা দেরি হলেও কর্তৃপক্ষ ফেরত দেওয়া চালের পরিবর্তে খাবারযোগ্য চাল পাঠিয়েছে, এজন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রসঙ্গত, উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ১৬৬০টি পরিবারের জন্য প্রতি পরিবারে ১০ কেজি করে মোট ১৬ হাজার ৬০০ কেজি ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফুটবল খেলাকে কেন্দ্র করে মাদারীপুরে সংঘর্ষ

চবি ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা একদিন বাড়ল

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২৭

‎মাভাবিপ্রবি ভিসির মায়ের মৃত্যুতে অনশন ভাঙলেন শিক্ষার্থী সাজু, তবে আন্দোলন অব্যাহত

জাতীয় পর্যায়ে ৩ দিনব্যাপী হজ ও ওমরাহ মেলার উদ্বোধন

নেত্রকোণায় জরাজীর্ণ ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবি

কুড়িগ্রামে স্কুল মাঠ অক্ষত রেখে নতুন ভবন নির্মাণের দাবিতে শিক্ষার্থী ও জনগনের মানববন্ধন

ইসকন নিষিদ্ধের দাবিতে কুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী