Saturday , 14 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

দেশের আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা, হতে পারে শিলাবৃষ্টিও

প্রতিবেদক
বাসস
March 14, 2026 12:34 pm

ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়।

এতে আরও জানানো হয়, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ সকালে ঢাকায় বাতাসের গতিবেগ ছিল পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। ভোর ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।

গতকাল (শুক্রবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খেপুপাড়ায় ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আজ ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ৮৩ মিলিমিটার।

আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৮ মিনিটে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

শ্রম বিষয়ক মিডিয়া পুরস্কার পেলেন চৌদ্দগ্রামের সাংবাদিক এমদাদ

কুড়িগ্রামে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

চবি শিক্ষার্থীদের ওপর চলমান হামলার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ সমাবেশ

মোংলায় পশুর নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

রাশিয়ার ওপর ইইউ’র নিষেধাজ্ঞা ‘গুরুতর নেতিবাচক প্রভাব’ ফেলেছে : চীন

৩৫ বছর পর চাকসু নির্বাচন, ১২ সেপ্টেম্বর ভোট গ্রহণ

শপথ পড়ানোর ব্যবস্থা না করলে আরও আন্দোলনের হুঁশিয়ারি ইশরাকের

চৌদ্দগ্রামের চিওড়া ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ

অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার শক্তিকেই এগিয়ে নিতে হবে : মির্জা ফখরুল

বিরামপুরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত সিফাত, অসহায় রাজমিস্ত্রি বাবার সাহায্যের আবেদন