Saturday , 5 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

আশুলিয়ায় তালাবদ্ধ বাসা থেকে নবজাতকসহ তিন মরদেহ উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 5, 2026 5:25 am

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত পুরুষের গলায় গামছা পেঁচানো থাকায় ঘটনাটিকে প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষের তালা ভেঙে মরদেহগুলো উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। কক্ষটির ভেতরে এক পুরুষ, এক নারী ও একটি নবজাতকের মরদেহ পাওয়া যায়।

স্থানীয়দের ভাষ্য, ওই কক্ষে স্বামী-স্ত্রী পরিচয়ে এক নারী ও এক পুরুষ নতুন ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। বাসা নেওয়ার পর থেকেই কক্ষটির দরজা-জানালা অধিকাংশ সময় বন্ধ থাকত। শনিবার রাতে কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তারা পুলিশকে খবর দেন।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া পুরুষের গলায় গামছা পেঁচানো ছিল। এ কারণে ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিম ও ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের সদস্যরা গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। তবে নিহত তিনজনের পরিচয় এবং তাদের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে জামগড়া থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জানান, তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে বিস্তারিত জানানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

অগ্রগতির আশা যুক্তরাষ্ট্রের, সরাসরি আলোচনা নাকচ ইরানের

জ্বালানির দাম এখনই বাড়ছে না : অর্থ উপদেষ্টা

বানারীপাড়ায় উপজেলা আওয়ামী লীগের বন্ধ কার্যালয়ে পতাকা উত্তোলন

বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তির দাবিতে জাবির লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন

পীর শাহ সুফি নূর মোহাম্মদ (রহঃ) এর ২৯তম মৃত্যুবার্ষিকী

শাহজাদপুরে নদীভাঙনে সর্বস্ব হারানো শতবর্ষী রহিতন নেছার পাশে ইউএনও

ভেজাল ওষুধ-অপচিকিৎসা ঠেকাতে মোবাইল টিম বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

ভাড়াটিয়া নারীকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেপ্তার

আগামী ছয় মাসের মধ্যে প্রধানমন্ত্রীকে শেরপুর জেলায় নিয়ে আসবো : রুবেল

ভুরুঙ্গামারীতে মাদক সেবনের দায়ে এক যুবকের ৬ মাসের কারাদণ্ড