Saturday , 28 February 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ধর্ষণ ও সহিংসতার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে চাকসুর মানববন্ধন

প্রতিবেদক
নিউজ ডেক্স
February 28, 2026 11:43 am

চবি প্রতিনিধি:

নরসিংদীসহ সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণ ও সহিংসতার ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১ টা ৩০ মিনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে চাকসুর নির্বাচিত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে চাকসু দপ্তর সম্পাদক জান্নাতুল নুসরাত আদন বলেন, সাম্প্রতিক সময়ে দেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে, যা গভীর উদ্বেগজনক। তিনি অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা ন্যায়বিচার পান না এবং প্রশাসনিক সহযোগিতাও পান না। তিনি প্রধানমন্ত্রীর কাছে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

ছাত্রী কল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দিপা বলেন, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীদের পরিচয় ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লেও অপরাধীদের শাস্তি দৃশ্যমান নয়। তার ভাষ্য, অপরাধীর দলীয় পরিচয় বিবেচনায় না নিয়ে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

যোগাযোগ ও আবাসন সম্পাদক ইসহাক ভূঁইয়া বলেন, অতীত সরকারের সময়েও ধর্ষণ ও সহিংসতার ঘটনা ঘটেছে এবং অনেক ক্ষেত্রেই বিচার হয়নি। তিনি অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতিতেও প্রত্যাশিত নিরাপত্তা নিশ্চিত হয়নি। ধর্ষণ রোধে সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানান তিনি।

চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাইদ বিন হাবিব বলেন, ধর্ষণের মতো গুরুতর অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া জরুরি। তিনি দাবি করেন, বিভিন্ন সময়ে সংঘটিত ধর্ষণ ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল এবং এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা প্রয়োজন।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন চাকসু আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বী তৌহিদ, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক সোহানুর রহমান সোহানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত, দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া

চৌদ্দগ্রামে প্রাইভেটকার বোঝাই গাঁজাসহ চালক আটক

নজরুল বিশ্ববিদ্যালয়ে পথপ্রাণীদের নীরব অভিভাবক ‘এনিম্যাল ওয়েলফেয়ার সোসাইটি’

সকল নাগরিকের জন্য গর্বের বাংলাদেশ গড়তে চায় সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

শৈলকুপায় পিকআপভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ‘ধর্ষণ চেষ্টার’ অভিযোগ; গ্রেফতার ২ পলাতক ৩ , বাস জব্দ ২টি

বৈদ্যুতিক গাড়ি কিনতে ৮০ লাখ টাকা ঋণ দেবে ব্যাংক, ব্যক্তিগত ঋণের সীমাও বাড়ল

প্রেষণামূলক প্রণোদনা পেলেন খুবির ৫ কর্মচারী

নাসিরনগরে গাঁজা সেবনের দায়ে চা দোকানির ৩ মাসের জেল

কোরাম পূর্ণ না হওয়ায় জাবি সিনেট অধিবেশন শুরু হতে বিলম্ব