Tuesday , 24 February 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

গোয়াইনঘাটে পিকআপের ধাক্কায় কলেজছাত্র নিহত

প্রতিবেদক
নিউজ ডেক্স
February 24, 2026 1:05 pm

জুনেদ, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ

সিলেটের গোয়াইনঘাটে ভারতীয় অবৈধ মহিষবোঝাই একটি বেপরোয়া গতির ডিআই পিকআপের ধাক্কায় জসিম উদ্দিন (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

সোমবার রাত পৌনে ৯টার দিকে গোয়াইনঘাট-সারীঘাট সড়কের পুকাশ স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন-গিয়াস উদ্দিন সাদি (২২) এবং ইয়ামিন (১৮)। তাদের উদ্ধার করে প্রথমে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নিহত জসিম উদ্দিন উপজেলার ৯নং ডৌবাড়ী ইউনিয়নের হাকুরবাজার সংলগ্ন ঘোষগ্রামের আব্দুল হকের ছেলে। তিনি গোয়াইনঘাট সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে গোয়াইনঘাট সদর থেকে একটি মোটরসাইকেলে করে তিন আরোহী বাড়ি ফিরছিলেন। তারা পুকাশ স্কুল ও কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভারতীয় অবৈধ মহিষবোঝাই একটি দ্রুতগামী ডিআই পিকআপ মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই জসিম উদ্দিনের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় মোটরসাইকেল চালকের মাথায় হেলমেট ছিল না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঘাতক পিকআপটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগরে দুই পক্ষের ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিসিএস পরীক্ষার্থীদের সুবিধায় বাস সার্ভিস দেবে নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসন

কুবি বিজ্ঞান অনুষদের উদ্যোগে ২৮ শিক্ষার্থীকে ডিনস্ অ্যাওয়ার্ড প্রদান

মাদারীপুরে পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

মাদারীপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও সমাবেশ

বাউফলে ইঞ্জিনিয়ার ফারুখ আহমেদের পক্ষে লিফলেট বিতরণ

স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কিশোরগঞ্জের সভাপতি মাহিন,সম্পাদক ওয়াজিব

মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বৃষ্টির মধ্যেও জনতার ঢল মরহুমা নার্গিস বেগমের জানাযা অনুষ্ঠিত

বাউফলে অগ্নিকান্ডে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি