
অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলের কালাইয়া ইউনিয়নের আয়নাবাজ কালাইয়া এলাকায় মোঃ শাহিন মল্লিক (৩২) নামের এক গাজা ব্যায়সায়ীকে গ্রেফতার করেছে বাউফল থানার পুলিশ।
সোমবার (২৩ শে ফেব্রুয়ারী-২০২৬) কালাইয়া নাগর মল্লিক বাড়ি থেকে ৩ কেজি গাজা সহ গ্রেফতার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাউফল থানার পুলিশের এস আই মোফাজ্জলে নেতৃত্ব গোপন সংবাদের ভিক্তিতে কালাইয়া ইউনিয়নের আয়নাবাজ কালাইয়া এলাকা থেকে মৃত নাগর মল্লিকের ছেলে মোঃ শাহিন মল্লিকে গ্রেফতার করা হয়েছে এবং কোর্টে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সিদ্দিকুর রহমান বলেন, শাহীনকে মাদক সহ গ্রেফতার করা হয়েছে এবং মাদক মামলায় কোর্টে পাঠানো হয়েছে।
























Leave a Reply