Sunday , 22 February 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

মানবতার সরণি’র উদ্যোগে রমজানে বহুমুখী মানবিক কার্যক্রম

প্রতিবেদক
নিউজ ডেক্স
February 22, 2026 5:24 am

শাকিল, নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলা উপজেলায় আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার সরণি’। পবিত্র মাহে রমজান উপলক্ষে সংগঠনটির উদ্যোগে উপজেলার ৪১টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সাথে ধর্মীয় শিক্ষার প্রসারে মাসব্যাপী শুদ্ধ কুরআন ও নামাজ শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।

নকলা উপজেলার ইসলামনগর সাইলামপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২০ ব্যাচের শিক্ষার্থীদের হাত ধরে গড়ে ওঠা এই সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই এলাকায় মানবিক কর্মকাণ্ডের জন্য ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

চলতি রমজানে সংগঠনটি কেবল খাদ্য সহায়তায় সীমাবদ্ধ না থেকে গ্রহণ করেছে এক ব্যতিক্রমী উদ্যোগ। ১লা রমজান থেকে ২৫শে রমজান পর্যন্ত দু’টি অস্থায়ী কেন্দ্রে ছোট-বড় ও বয়স্কদের জন্য কুরআন শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। এখানে সহীহ ও শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত এবং সঠিক পদ্ধতিতে নামাজ আদায়ের নিয়ম শেখানো হচ্ছে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, ধর্মীয় শিক্ষার প্রসার ও মানুষকে সঠিকভাবে ইবাদতে সচেতন করাই তাদের মূল লক্ষ্য।

সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে: বিশুদ্ধ পানি ও স্যানিটেশন: এ পর্যন্ত ৬টি অসহায় পরিবারে টিউবওয়েল স্থাপন এবং অসচ্ছলদের জন্য স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণ।

দরিদ্র রোগীদের জরুরি চিকিৎসা ব্যয় বহন এবং মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অসহায় পরিবারের মাঝে ছাগল ও হাঁস বিতরণ। বৃক্ষরোপণ কর্মসূচি, তীব্র গরমে ফ্যান বিতরণ এবং প্রতি ঈদে ‘ঈদ উপহার’ পৌঁছে দেওয়া।

২০২৪ সালের ভয়াবহ বন্যায় নকলা ও নালিতাবাড়ি উপজেলার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছিল ‘মানবতার সরণি’। সে সময় সংগঠনের সদস্যরা নিজস্ব অর্থায়ন ও শুভানুধ্যায়ীদের সহায়তায় প্রায় ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন।

মানবতার স্পর্শে দূর হোক সমাজের যত অন্ধকার’—এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে একদল তরুণ। সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই তাদের জীবনের মূল লক্ষ্য। এই মানবিক অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে তারা সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বরগুনায় নিজ ঘর থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুয়াকাটায় নিখোঁজ হওয়া পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় আহত দাদি-নাতনির মৃত্যু

জাবিতে কুরআন নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সুরা আন-নাস এর তাফসীর ও সমাবেশ

নাসির নগরে নদীতে ডুবে আপন দুই বোনের মৃত্যু, শোকে স্তব্ধ পুরো গোকর্ণ গ্রাম,

সামসুজ্জামানের নেতৃত্বে কোম্পানীগঞ্জে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ

মাদারীপুরে পিকআপ চুরি: র‍‍্যাবের অভিযানে এক যুবক আটক

পাবনা প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময়

সড়ক দুর্ঘটনায় নিহত অটোচালক অসহায় হয়ে পড়েছে তার তিনটি কন্যা সন্তান