Sunday , 15 February 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

চাঁদাবাজদের ধরিয়ে দিলে পুরস্কার : কাজল

প্রতিবেদক
নিউজ ডেক্স
February 15, 2026 5:48 am

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজার-৩ (সদর–রামু–ঈদগাঁও) আসন থেকে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল— নির্বাচনের পরপরই আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, তার নির্বাচনী এলাকায় কেউ চাঁদাবাজির চেষ্টা করলে তাকে তাৎক্ষণিকভাবে পুলিশে সোপর্দ করলে সাহসিকতার স্বীকৃতি হিসেবে পুরস্কার দেওয়া হবে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এমপি কাজল বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কিংবা ব্যক্তিগত প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি সবাইকে এ ধরনের অভিযোগ সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করেন। জনগণের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করাই তার অগ্রাধিকার বলে উল্লেখ করেন তিনি।

পৃথক আরেকটি পোস্টে তিনি নির্বাচন পরবর্তী যে কোনো সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানান। সেখানে তিনি বলেন, মহানুভবতা ও ইতিবাচক মনোভাব নিয়ে বিজয় উদযাপন করতে হবে। কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য হিসেবে এলাকার সব নাগরিককে নিরাপদ রাখা তার দায়িত্ব ও কর্তব্য বলেও উল্লেখ করেন।

এমপি কাজল আরও বলেন, বিজয় মানে প্রতিপক্ষকে হেয় করা নয়; বরং সহনশীল ও দায়িত্বশীল আচরণের মাধ্যমেই গণতান্ত্রিক সংস্কৃতি শক্তিশালী হয়। তিনি দলীয় নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়ে স্পষ্ট করেন—কোনো ধরনের বিশৃঙ্খলা বা প্রতিহিংসামূলক আচরণ গ্রহণযোগ্য হবে না।

উল্লেখ্য, ফেসবুকে দেওয়া স্ট্যাটাসগুলো অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়। কমেন্টে স্থানীয় জনগণ ও সচেতন মহল চাঁদাবাজ, দখলবাজ, হাইব্রিড, সন্ত্রাসী ও দালালদের দূরে রাখার দাবি জানান। সময়োপযোগী এ সিদ্ধান্তের জন্য এমপি কাজলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কোম্পানীগঞ্জে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

কুবি ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে তিন সদস্যের কেন্দ্রীয় সমন্বিত কমিটি গঠন

পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ, সেনাদের প্রতি সমর্থন

পদ্মা নদীতে অভিযানে জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ

দুমকিতে পানিতেই নষ্ট হচ্ছে কোটি টাকা মূল্যের ফেরি

বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে

সুশাসন ও কার্যকর নীতি সংস্কার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় : ড. দেবপ্রিয় ভট্টাচার্য

জাতীয় পুরস্কার পাওয়ায় সাংবাদিক এমদাদকে প্রশাসনের সংবর্ধনা

কুয়েটে সাংবাদিক সমিতি প্রতিষ্ঠা, দায়িত্ব গ্রহণ করল ৮ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি

অসহায় শীতার্তদের পাশে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি