আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

মুরাদনগরে সেফটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার

মোঃ অনিক চৌধুরী , মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া এলাকায় একটি সেফটিক ট্যাংক থেকে মুখে স্কচটেপ ও হাতে স্কচটেপ দিয়ে বাঁধা অবস্থায় নিহা মনি(৬) নামের এক কন্যা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১২টায় এলাকাবাসী ট্যাংকি থেকে এই শিশুর লাশ উদ্ধার করে।

ঘাতক রাসেলকে আটকে গণধোলাই পুলিশের হাতে সোপর্দ করে। ঘাতক রাসেল(২০) একই গ্রামের রবিউল মিয়ার ছেলে।

নিহত শিশু নিহা-মনি মোচাগড়া গ্রামের সৌদি আরব প্রবাসী শরীফ মিয়ার মেয়ে। ও স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেনির ছাত্রী।

নিহত নিহা-মনি’র দাদী পারুল বেগম বলেন আমার নাতনী সহ আশেপাশে কয়েজন মেয়ে মিলে খেলাধুলা করছিলো। সেসময় তাদের আশেপাশে এই রাসেল ঘোরাঘুরি করে। কতক্ষণ পর থেকে আমার নাতনী নিহা মনিকে খুঁজে পাচ্ছি না। সাথের বাচ্চারা জানায় আমার নাতনীকে রাসেল ডেকে নিয়ে গেছে। সাড়ে ১২টার সময় টাংকির ভিতর থেকে লোকজন আমার নাতনীর লাশ তুলে আনে। তার মুখে টেপ মারা টেপ দিয়া হাত বান্ধা।

স্থানীয় একাধিক ব্যাক্তি জানায়, এই রাসেল মাদকাসক্ত, সে বিভিন্ন সময় বাচ্চা মেয়ের উত্যক্ত করতো। আজকে এই অঘটন ঘটাইছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান বলেন, লাশ উদ্ধার শেষে সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হবে। ঘাতককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।

মধ্যনগরে নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ নতুন চিকিৎসক যোগদান, অবকাঠামোগত সংকটে সেবায় চ্যালেঞ্জ

লালমনিরহাটে ৩৯ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

বানারীপাড়ায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রের আত্মহত্যা

ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীনগরে অডিও প্রকাশ নিয়ে তোলপাড়, সংবাদ সম্মেলনে মহিন

ডিমলা থানায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঈদগাঁওতে বসতঘরে ডাকাতি ও লুট

গ্যাস সিলিন্ডারের সঙ্গে বসবাস!

দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরাম এর আত্নপ্রকাশ

বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা, মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের

সমাজে ধর্ষণের কালো ছায়া, আতঙ্কে জনসাধারণ